বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় লিগের সূচি জানাল বিসিবি *** দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি: গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার *** মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি *** ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র *** জাপান সফরে গেলেন সেনাপ্রধান *** ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক *** সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার *** ইরান যুদ্ধে ছয় মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার *** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার

গ্র্যাজুয়েটরা বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিশমেটিক নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। গতকাল মঙ্গলবার (৩অক্টোবর) বেসরকারি উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন উপলক্ষে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার-৪ (নবরাত্রি হল) হলে সমাবর্তনের সভাপতি ও প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

আজকের গ্র্যাজুয়েটরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবে উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘তোমরা যখন কর্মজগতে পা রাখবে, মনে রাখবে, প্রাতিষ্ঠানিক শিক্ষা আলোকবর্তিকা হয়ে তোমাদের সীমাহীন সম্ভাবনার দিকে নিয়ে যাবে।’

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ। উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তনের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ইয়াসমীন আরা লেখা।

বিশ্বজিৎ চন্দ বলেন, ‘বাংলাদেশের শিক্ষার বিস্তার এখন উন্নয়নশীল বিশ্বের জন্য একটি অনুকরণীয় মডেল। আপনাদের অর্জিত জ্ঞান শুধু নিজেদের জন্যই ব্যবহার করবেন তা নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও মেধা দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণের জন্য কাজে লাগাতে হবে।’

সমাবর্তনে আরও উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বদরুল ইকবালসহ সংসদের সদস্য, বুদ্ধিজীবী, রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা।

একে/







শিক্ষামন্ত্রী দীপু মনি উত্তরা ইউনিভার্সিটি সমাবর্তন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250