মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

চট্টগ্রামে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আটক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহমিরপুর এলাকা থেকে আব্দুল কাদের(৪২) নামে একজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

মঙ্গলবার (২২ আগস্ট) তাকে আটক করা হয়। আটক আব্দুল কাদের রাঙ্গুনিয়া থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামী। তার বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ কোদাল পাড়া এলাকায়। তার বাবার নাম শফি আহম্মদ।

র‍্যাব জানায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ২০০৬ সালে আসামি আব্দুল কাদেরের বড় ভাইয়ের শ্যালক খুন হন। এ ঘটনায় কাদেরসহ মোট ৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটিতে আটক হয়ে কাদের ৬ বছর কারাগারে থেকে জামিন লাভ করেন। এরপর থেকে তিনি পলাতক হয়ে যান। তার অনুপস্থিতিতে মামলাটির বিচারিপ্রক্রিয়া শেষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।

চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল কাদেরকে আটকে দীর্ঘদিন ধরে নজরদারি পরিচালনা করা হচ্ছিল। একপর্যায়ে মঙ্গলবার কর্ণফুলী উপজেলা থেকে তাকে আটক করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এম.এস.এইচ/

যাবজ্জীবন চট্টগ্রাাম র‌্যাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250