রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’

চন্দ্রনাথ মন্দিরের পবিত্রতা রক্ষায় উদ্বেগ জানিয়েছে পূজা উদযাপন পরিষদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪১ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৪

#

চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত ঐতিহাসিক চন্দ্রনাথ মন্দির সনাতন সম্প্রদায়ের অন্যতম পবিত্র স্থান। সম্প্রতি সাম্প্রদায়িক গোষ্ঠী এবং প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর হীন চক্রান্তে সনাতন সম্প্রদায়ের পবিত্র এই তীর্থ স্থানের পবিত্রতা চরমভাবে নষ্ট হচ্ছে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

মঙ্গলবার (২রা জানুয়ারি) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ ও তীব্র নিন্দা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সাম্প্রদায়িক গোষ্ঠী এবং প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর হীন চক্রান্তে সনাতন সম্প্রদায়ের পবিত্র এই তীর্থ স্থানের পবিত্রতা চরমভাবে নষ্ট হচ্ছে বলে পত্র-পত্রিকার মাধ্যমে আমরা অবগত হয়েছি। এই প্রেক্ষিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তীব্র নিন্দা জানাচ্ছে। 

বিজ্ঞপিতে স্থানীয় পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে মন্দিরের পবিত্রতা রক্ষার জোর দাবি জানায় পূজা উদযাপন পরিষদ।

প্রসঙ্গত, সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দিরের ‘নারায়ে তাকবির’ স্লোগান ও মন্দিরের দরজায় পা দিয়ে ‘কুংফু’ স্টাইলে ছবি তোলার ঘটনাকে কেন্দ্র করে সমালোচনার ঝড় শুরু হয়। এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই তীর্থস্থানে সম্প্রতি ‘বিফ বার-বি-কিউ পার্টি’ করতে ফেসবুকে একটি গ্রুপ খুলে প্রচারণাও করা হয়। 

এসকে/ এএম/ 

সীতাকুন্ড চন্দ্রনাথ মন্দির

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250