মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

চীন সফরে যাচ্ছে আ.লীগের প্রতিনিধি দল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। 

বুধবার (৮ নভেম্বর) এই সফরে প্রতিনিধিদলের অংশ হিসেবে যাওয়ার কথা রয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদসহ কয়েকজনের।

মঙ্গলবার (৭ নভেম্বর) গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন শাম্মী আহমেদ।

তিনি বলেন, ৮ নভেম্বর বিকেল ৩টার দিকে চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রতিনিধি দলের সদস্যরা। সফরকারী দল পাঁচ দিন চীনে অবস্থান করবে। এতে আলোচনার বিষয়বস্তু থাকবে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি।

সফরটি চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে হলেও বাংলাদেশের নির্বাচনের আগে এমন সফর গুরুত্বের সঙ্গে দেখছে আওয়ামী লীগ। কূটনৈতিকদেরও সফরটি ঘিরে নজর রয়েছে।

এসকে/ 


চীন আওয়ামী লীগ প্রতিনিধি দল সফর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250