সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রথম আলো-ডেইলি স্টারে আগুন ঠেকাতে ব্যর্থ হয়েছিল অন্তর্বর্তী সরকার: মতিউর রহমান *** রাবিতে ছাত্রদলের হামলার অভিযোগ, চার সাংবাদিকসহ আহত ১০ *** গণমাধ্যমের স্বাধীনতা আসেনি: মতিউর রহমান *** চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের প্রতিযোগিতায় পরাশক্তিরা *** ইংল্যান্ডের কাছে রেকর্ড ব্যবধানে হেরে ‘লজ্জিত’ মদ্রিচ *** নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে—এলপিজির দাম নিয়ে পরওয়ার *** দাম বাড়ল অটোগ্যাসেরও *** বিডিনিউজের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ *** বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার *** রোহিঙ্গাদের প্রত্যাবাসনই সংকটের একমাত্র টেকসই সমাধান: ব্রিটিশ হাইকমিশনার

চুরির ৯ বছর পর গহনা ফেরত, ক্ষমা চেয়ে দিলেন ‘জরিমানাও’!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ১৮ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

চুরি করার ৯ বছর পর সব গহনা ফেরত দিয়েছেন এক চোর! সেই সঙ্গে ক্ষমা চেয়ে একটি চিঠি ও প্রায়শ্চিত্তস্বরূপ ৩০০ টাকা ‘জরিমানা’ও রেখে গেছেন! ভারতের উড়িষ্যার গোপীনাথপুরে এ ঘটনা ঘটেছে বলে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

খবরে বলা হয়, ২০১৪ সালে উড়িষ্যার গোপীনাথপুরের গোপীনাথ মন্দির থেকে চুরি হয় রুপার বাঁশি, চোখ, ছাতা, মুকুট, কানের দুল, ব্রেসলেট, প্লেট ও ঘড়ি।  ওই সময় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। থানায় অভিযোগও করেন গ্রামবাসী।

গত সোমবার মধ্যরাতে চোর মন্দিরের দরজা খুলে গহনাগুলো ফেরত দিয়ে যান। সঙ্গে ক্ষমা চেয়ে একটি চিঠি ও ৩০০ টাকা রেখে যান।

আরো পড়ুন: সবচেয়ে পুরনো হিব্রু বাইবেল বিক্রি ৪০৮ কোটিতে

চিঠিতে মন্দিরের পুরোহিতকে সম্বোধন করে চোর লিখেছেন, ৯ বছর আগে মন্দির থেকে গহনা চুরি করেছিলাম। এরপর থেকে মনে একটুও শান্তি পাইনি। আমার বড় ভুল হয়েছে। প্রায়শ্চিত্ত করতে জরিমানা হিসাবে ৩০০ টাকা দিয়ে গেলাম।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

এম এইচ ডি/

গহনা চুরি ক্ষমা জরিমানা ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250