সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ *** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী *** নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের *** রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী *** রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার জন্মভূমি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা *** শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর কারাগার থেকে ফোনকল—‘আপনার ছেলে জীবিত’

চোখ ধাঁধানো আবেদনময়ী লুকে ঋতাভরী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ৪ঠা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

চোখ ধাঁধানো লুকে সোশ্যাল মিডিয়ায় দেখা দিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। গাছের পাতা দিয়ে শরীর ঢেকে ক্যামেরার সামনে এলেন ‌‘ফাটাফাটি’ অভিনেত্রী। ক্যামেরার সামনে চোখের চাহনিতে ঝরে পড়ছে আবেদন। সেই ছবি ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।

ঋতাভরীর ছবিতে এক ভক্ত মন্তব্য করলেন, ‘কী সুন্দর লাগছে। অনবদ্য।’ আরেকজন লিখলেন, ‘এমনি এমনি তো আর তোমাকে বং ক্রাশ বলে ডাকা হয় না। হেব্বি লাগছে।’ 

তবে এখানেও ট্রোলের হাত থেকে বাঁচতে পারেননি অভিনেত্রী। একজন মন্তব্য সেকশনে তাকে ‘কিয়ারার সস্তা কপি’ বলে ডাকলেন। আরেকজন আবার লিখলেন, ‘পাতা আবার ছাগল এসে না খেয়ে যায়’। 

আরো পড়ুন: আবারও বিয়ে করছেন সামান্থা?

আগামী ১২ মে মুক্তি পাবে ফাটাফাটি। ঋতাভরী চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি গল্প বলবে এক প্লাস সাইজ মডেলের। বার্তা দেবে মডেলিং, সাজ কেবলই ছিপছিপে রোগা মেয়েদের জন্য নয়। অরিত্র মুখোপাধ্যায় এই ছবির পরিচালনা করেছেন। যে ছবির বার্তাই হলো, ‘আমরা মোটা হতে পারি, আমাদের জীবন মোটামুটি নয়। আমাদের জীবন ফাটাফাটি।’

বলে রাখা ভালো প্লাস সাইজ মডেল হতে ১৫-২০ কিলো ওজন বাড়ান ঋতাভরী। ২০২০ সালের শেষের দিক থেকে শারীরিক সমস্যায় ভুগতে শুরু করেন ঋতাভরী। ২০২১ সালে দুটি অপারেশনও হয় তার। যার ফলে ওজন বেড়ে যায়। সেই সময় বাড়তি ওজন নিয়ে কম ট্রোলের মুখে পড়তে হয়নি তাকে। তবে সেসবে কখনোই পাত্তা দেন না ঋতাভরী। তাই তো ফাটাফাটির স্ক্রিপ্ট পছন্দ হলে ওজন বাড়ানো নিয়ে একবারও ভয় পাননি। তবে সিনেমার কাজ শেষ হওয়ার পর ধীরে ধীরে ওজন কমানো শুরু করেছেন। 

এসি/আইকেজে 
 

চোখ আবেদনময়ী ঋতাভরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250