সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান

চোখের সুরক্ষায় সানগ্লাস

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৪ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

আমরা অনেকেই ভাবি সানগ্লাস শুধুই ফ্যাশনের জন্য। বিষয়টা কিন্তু তা নয়। আসলে কথা হচ্ছে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে চোখকে বাঁচাতে সানগ্লাসের ব্যবহার অত্যন্ত জরুরি। এবার সানগ্লাস নিয়ে কিছু তথ্য জেনে নেওয়া যাক।

অতি বেগুনি রশ্মি

আকাশ মেঘলার চেয়ে রোদ ঝলমলে থাকাটাই অনেক পছন্দ করেন। কিন্তু অতিরিক্ত রোদে যে ক্ষতিকারক দিক রয়েছে, তা অনেকেরই জানা নেই। সূর্যের অতি বেগুনি রশ্মি চোখের জন্য খুবই ক্ষতিকর তাই চোখকে বাঁচাতে সানগ্লাসের পড়া অতি প্রয়োজন।

সানগ্লাস কিনতে বিশেষজ্ঞের সাহায্য

সুন্দর চেহারা বা রং দেখে সানগ্লাস কেনা উচিত নয়। কারণ সঠিক মাপ না হলে সূর্যের তাপ সরাসরি ঢুকতে পারে, যার ফলে যে লক্ষ্য নিয়ে সানগ্লাস পরা হয় সে কাজই আর হয়ে ওঠে না। অর্থাৎ সানগ্লাস পরেও পুরো উপকার থেকে বঞ্চিত হতে পারে।


সঠিত রং বেছে নেওয়া

সানগ্লাস কী আপনি প্রতিদিন ব্যবহার করেন, নাকি মাঝে মাঝে অথবা শুধু সমুদ্র সৈকত বেড়ানোর সময়?  সূর্যের তাপ, সময়, জায়গা ইত্যাদির ওপর নির্ভর করে সানগ্লাসের রং। পরিবেশ আর পরিস্থিতির ওপরই নির্ভর করে সানগ্লাসের রং কী হবে, অর্থাৎ হালকা, গাঢ়,  ব্রাউন, কালো না অন্য কোনো রং।

আরো পড়ুন: স্লিম লুকের জন্য কেমন ব্লাউজ পরবেন

চোখের সমস্যা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ

চোখে ব্যথা বা অন্য কোনো সমস্যা থাকলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। তা না হলে উপকারের চেয়ে অপকারই হতে পারে, বিশেষ করে কম দামি বা প্লাস্টিক জাতীয় সানগ্লাস ব্যবহার করলে। তাছাড়া সূর্যের তাপমাত্রাও বিভিন্ন সময়ে পরিবর্তন হয়ে থাকে, তখন আরও বেশি সমস্যা হতে পারে।

এম এইচ ডি/

লাইফস্টাইল সানগ্লাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250