শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি *** সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি *** ঠাকুরগাঁওকে মাগুরা বানাবেন না, নির্বাচন হোক ঈদ উৎসবের মতো: আব্দুল হালিম *** শিবির একটি গুপ্ত সংগঠন, হুংকার দিয়ে লাভ নেই: পানিসম্পদমন্ত্রী *** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

ছোটবেলায় চড়-থাপ্পড় খেতে হয়েছে সানি দেওলকে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৬ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দুই দশকের বিরতি ভেঙে ‘গদর ২’ দিয়ে ফিরেছেন সানি দেওল। প্রেক্ষাগৃহে চালাচ্ছেন তাণ্ডব। এরইমধ্যে একাধিক ছবির রেকর্ড ভেঙেছে ‘গদরে’র দ্বিতীয় অধ্যায়। আয়ের ঝুলিও ফুলেফেঁপে উঠেছে।

এবার ‘গদরে’র তারা সিং ফিরে গেলেন শৈশবে। জানালেন ছোটবেলায় শুধু চড়-থাপ্পড় খেয়ে ছেলেবেলা কেটেছে তার।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সানি জানান, ছোটবেলায় লেখাপড়া করতে পারতেন না বলে চড়-থাপ্পড়ও খেতে হয়েছে তাকে।

সানি বলেন, ‘ছোটবেলায় আমি ডিজ়লেক্সিক ছিলাম। তখন তো এই সব রোগের কথা আমরা কেউ জানতামও না। আমি লিখতে-পড়তে পারতাম না ঠিক করে। আমাকে সবাই বোকা বলত!’

আরো পড়ুন: শাহরুখ কন্যা কেমন প্রেমিক চান জানা গেল

সানি আরও বলেন, ‘এখনও কোনও কিছু পড়তে গেলে আমার বেশ অসুবিধা হয়। সব শব্দ চোখের সামনে গুলিয়ে যায়। অনেকেই অনুষ্ঠানে টেলিপ্রম্পটার ব্যবহার করেন।

আমাকেও বলা হয়েছিল সেরকম কোনও কিছু ব্যবহার করার জন্য, যাতে আমার কথা বলতে অসুবিধা না হয়। কিন্তু আমি বলি, আমাকে বলে দিন কী বলতে হবে, আমি সেটা মনে রেখেই বলে দেব।’

‘গদর’ ছবিতে তারা সিংহের চরিত্রে দেখা গিয়েছিল সানি দেওলকে। তার বিপরীতে শাকিনা চরিত্রে ছিলেন আমিশা প্যাটেল। দ্বিতীয় কিস্তিতেও আমিশাকে দেখা গেছে সানির বিপরীতে। ছবিটি নির্মাণ করেছেন অনীশ শর্মা।

এসি/ আই.কে.জে



সানি দেওল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250