রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিলেট জেলা সোসাইটির শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৪৬ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৩

#

আজ (১৫ আগস্ট) সিলেট জেলা সোসাইটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি সরকারের সাবেক সচিব এ এম বদরুদ্দোজা, সহসভাপতি সাবেক রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী, সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আলমগীর হুসাইন খান ইমন।

উল্লেখ্য সিলেট জেলার হাজার বছরের লালিত ইতিহাস, ঐতিহ্য ও সম্প্রীতির ধারা অব্যহত রাখা এবং জেলার শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ, মেধা বিকাশ এবং তারুণ্যকে প্রগতিশীলতার পক্ষে পরিচালিত করার উদ্দেশ্যে ঢাকায় বসবাসকারী সিলেট জেলার বাসিন্দাদের সম্পৃক্ত করে সম্প্রতি সিলেট জেলা সোসাইটির অভিযাত্রা শুরু হয়েছে।

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সোসাইটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় অবিচল থেকে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনঃব্যক্ত করেন।

আই.কে.জে./

সিলেট জেলা সোসাইটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250