মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত *** বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ *** ‘পিনাকী, ডাস্টবিন শফিক, গোলাম মোর্তোজার অনুরোধে গ্রেপ্তার’ *** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায় *** স্ত্রীর সঙ্গে ‘গর্ভবতী’ বোধ করেন স্বামীও, কিন্তু কেন *** উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৫ *** মতপ্রকাশের প্রতীক নয়, লেখক হিসেবে অমরত্ব চান সালমান রুশদি *** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম

জাতীয় নির্বাচন সামনে রেখে ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১৪ অপরাহ্ন, ২১শে মে ২০২৩

#

ঢাকাস্থ মার্কিন দূতাবাস

বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করল দেশটির দূতাবাস। রোববার (২১ মে) দূতাবাসের ওয়েবসাইটে এ বিষয়ে একটি সতর্ক বার্তা দেওয়া হয়।

ওই সতর্ক বার্তায় বলা হয়, ২০২৪ সালের জানুয়ারির আগে বা এ সময়ের মধ্যে বাংলাদেশে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। নির্বাচন ঘিরে এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ ও অন্যান্য কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভ ক্রমেই বাড়তে পারে।

মার্কিন দূতাবাস বাংলাদেশে অবস্থানরত দেশটির নাগরিকদের উদ্দেশে আরও বলে, ‘মনে রাখতে হবে, শান্তিপূর্ণ বিক্ষোভগুলো সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। ফলে বিক্ষোভ ও কোনো বড় সমাবেশের আশপাশে থাকা অবস্থায় সতর্কতা অবলম্বন করুন।’

আরো পড়ুন: চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু

ওই বার্তায় ব্যক্তিগত নিরাপত্তা পর্যালোচনা করে স্থানীয় ঘটনাসহ আশপাশের বিষয়ে সচেতন থাকতে পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস। একইসঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য স্থানীয় গণমাধ্যমের দিকে লক্ষ্য রাখার কথা বলা হয়েছে।

এম এইচ ডি/ আইকেজে 
 

জাতীয় নির্বাচন ঢাকা মার্কিন দূতাবাস সতর্কতা জারি মার্কিন যুক্তরাষ্ট্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250