বুধবার, ৩০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিবি পরিচয়ে ফোন, পরে নিখোঁজ হন ফটোসাংবাদিক বাদল দাস *** সেপ্টেম্বরে ৭১ অজ্ঞাতনামা লাশ উদ্ধার, কারা হেফাজতে মৃত্যু দ্বিগুণের বেশি: এমএসএফ *** প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে দেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন *** দুর্গাপূজা পালনে সব নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে ১১ টাকা ৯২ পয়সা *** ভোজ্যতেলের দাম বৃদ্ধির বিষয়ে বুঝে-শুনে সিদ্ধান্ত: বাণিজ্যমন্ত্রী *** চিৎকার ও ককপিটে রক্ত: ইসরায়েলগামী ফ্লাইটে আসলে কী ঘটেছিল *** স্থানীয় এমপিকে না জানিয়ে উচ্ছেদ অভিযান আমাকে বিস্মিত করেছে: জামায়াত আমির *** গুগলের সিইওকে ‘দানব’ বললেন ট্রাম্প *** এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না

জুম এপে ‘নোটস’ সুবিধা চালু

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৭ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

জুমে ভিডিও বৈঠকের সময় পর্দার ডান পাশে সারসংক্ষেপ দেখা যাবে

গুগল ও মাইক্রোসফটকে টেক্কা দিতে ‘নোটস’ সুবিধা চালু করছে ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার জুম। নতুন এ সুবিধার মাধ্যমে অনলাইনে ভিডিও বৈঠকের সময় অন্যদের গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষেপে লিখে রাখার পাশাপাশি সেগুলো অন্যদের দেখানোও যাবে। মিলবে অন্যদের লেখা নোটস সম্পাদনা করার সুযোগও।  

এর ফলে বৈঠকের সারসংক্ষেপে গুরুত্বপূর্ণ কোনো তথ্য বাদ পড়বে না। পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য এ সুবিধা উন্মুক্ত করা হবে।

জুমের তথ্যমতে, অনলাইনে ভিডিও বৈঠক চালু থাকা অবস্থায় জুম মিটিংয়ের চ্যাট বক্সে নোটস সুবিধা ব্যবহার করা যাবে। এতে ব্যবহারকারীরা সহজেই বৈঠকের গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষেপে লিখে রাখতে পারবেন, যা মোবাইল স্ক্রিনের ডান পাশে অন্যরাও দেখতে পারবেন। আর চাইলে সেখানে নতুন তথ্য যোগ করার পাশাপাশি বাদও দেওয়া যাবে। এর ফলে বর্তমানের মতো গুগল ডক বা ওয়ার্ড ফাইলে বৈঠকের গুরুত্বপূর্ণ তথ্য আলাদা করে লিখে রাখতে হবে না। 

আরো পড়ুন: অডিও-ভিডিও কল করা যাবে এখন টুইটার এক্সেও

উল্লেখ্য, নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে সম্প্রতি নিজেদের বিভিন্ন সুবিধায় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যুক্ত করার পাশাপাশি নিজস্ব ই-মেইল এবং ক্যালেন্ডার সেবা চালু করেছে ভিডিও কনফারেন্সিং সফটওয়্যারটি।  

গত সপ্তাহে  ‘প্রোডাকশন স্টুডিও’ নামের নতুন সুবিধা চালু করেছে জুম। এ সুবিধা চালুর ফলে কোনো প্রতিষ্ঠানের সহায়তা ছাড়াই বিভিন্ন বিষয়ে ওয়েবিনার ও অনলাইন সেশন স্বচ্ছন্দে পরিচালনা করা যায়। শুধু তাই নয়, প্রোডাকশন স্টুডিও সুবিধা ব্যবহার করে ওয়েবিনার বা সেশনের জন্য বিভিন্ন ধরনের পটভূমিও ব্যবহার করা সম্ভব। 

সূত্র: দ্য ভার্জ

এসকে/

মাইক্রোসফট জুম গুগল ভিডিও কনফারেন্সিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিবি পরিচয়ে ফোন, পরে নিখোঁজ হন ফটোসাংবাদিক বাদল দাস

🕒 প্রকাশ: ০৯:৩২ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

সেপ্টেম্বরে ৭১ অজ্ঞাতনামা লাশ উদ্ধার, কারা হেফাজতে মৃত্যু দ্বিগুণের বেশি: এমএসএফ

🕒 প্রকাশ: ০৯:২৩ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে দেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন

🕒 প্রকাশ: ০৯:১৩ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপূজা পালনে সব নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৯:০৩ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে ১১ টাকা ৯২ পয়সা

🕒 প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250