শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর *** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী *** প্রধানমন্ত্রীকে নিয়ে তার মেয়ের ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল

ঝালকাঠিতে শাহজাহান ওমরকে অবাঞ্ছিত ঘোষণা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করায় ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে জেলা বিএনপি।

শুক্রবার (১লা ডিসেম্বর) সকালে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন।

তিনি বলেন, ঝালকাঠি জেলা বিএনপিসহ কেন্দ্রীয় বিএনপি আজ জঞ্জাল মুক্ত হয়েছে। শাহজাহান ওমর দলের জন্য কখনোই কাজ করেননি। ব্যক্তি সুবিধা পেতে দলে ছিলেন। মন্ত্রী ও সংসদ সদস্য থাকাকালে দলের পদ পদবী ব্যবহার করে নানা ফায়দা লুটেছেন এবং সবসময় দলের মধ্যে বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। নৌকার মাঝি হওয়ায় ঝালকাঠিবাসী তাকে ধিক্কার জানাচ্ছে। ইতিমধ্যে তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আমরা ঝালকাঠি জেলা বিএনপি তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি।

এ বিষয়ে ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম জামাল বলেন, দলের মধ্যে ঘাপটি মেরে থাকা দলের শত্রু আজ চিহ্নিত হয়েছে। দলের সঙ্গে বেইমানি করায় নেতাকর্মীরা তার প্রতি ঘৃণা প্রকাশ করছে।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আরেক সদস্য (দপ্তরের দায়িত্ব থাকা) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন বলেন, দলের নেতাকর্মীদের আবেগ অনুভূতিতে আঘাত করেছেন তিনি। ১৫ বছর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে লড়াই সংগ্রামে দমন-পীড়নকারীদের নৌকার মাঝি হওয়ায় সব শ্রদ্ধা সম্মান বিসর্জিত হয়েছে।

এদিকে রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকন বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার বাগরি এলাকার তার বাসভবনে সংবাদ সম্মেলন করেন। সেখানে বক্তব্যে শাহজাহান ওমরের নৌকা প্রতীকে নির্বাচন করার তীব্র প্রতিবাদ এবং বিএনপির দলীয় নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরো পড়ুন: কারামুক্ত হয়েই নৌকার প্রার্থী হলেন বিএনপি নেতা ওমর

প্রায় চার সপ্তাহ কারাবন্দি থাকার পর বুধবার দুপুরে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান শাহজাহান ওমর। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের ইউটিসি ভবনে এক সংবাদ সম্মেলনে এসে আওয়ামী লীগে যোগ দেওয়ার কথা জানান শাহজাহান ওমর।

তিনি বলেন, ঝালকাঠি–১ আসনে আমাকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। নৌকার প্রার্থী হিসেবে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছি।

এরপর তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এসকে/ 


বিএনপি আওয়ামী লীগ শাহজাহান ওমর অবাঞ্ছিত ঘােষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250