মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

ঝাড়ু-বেলচা হাতে ‘স্বচ্ছ ভারত’ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন মোদী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

রোববার (১ অক্টোবর) থেকে ভারতজুড়ে শুরু হয়েছে ‘স্বচ্ছ ভারত’ অভিযান। ঝাড়ু-বেলচা হাতে সেই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গান্ধী জয়ন্তী সামনে রেখে আজ থেকে এই অভিযান শুরু করেছে ভারত সরকার।

এদিন দেশজুড়ে ঘণ্টাব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন হাজার হাজার ভারতীয়। তাতে নেতৃত্ব দিতে নিজেই মাঠে নেমেছিলেন নরেন্দ্র মোদী। ঝাড়ু-বেলচা হাতে ময়লা পরিষ্কারের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এদিন স্বচ্ছতার পাশাপাশি সুস্থতার প্রচারণায়ও শামিল হয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। এ উদ্দেশ্যে ফিটনেস ইনফ্লুয়েন্সার অঙ্কিত বাইয়ানপুরিয়াকে সঙ্গে নিয়ে একটি গাছগাছালিতে পূর্ণ এলাকায় আবর্জনা পরিষ্কার করেন মোদী।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ভিডিওটি শেয়ার করে মোদী লিখেছেন, আজ পুরো জাতি যেমন স্বচ্ছতায় নজর দিয়েছে, অঙ্কিত বাইয়ানপুরিয়া এবং আমিও তাই করেছি! পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি আমরা ফিটনেস এবং সুস্থতাও গুরুত্ব দিচ্ছি।

এদিন নরেন্দ্র মোদী ছাড়া বিজেপির অন্য শীর্ষ নেতারা স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিতে ঝাড়ু হাতে রাস্তায় নামেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহমেদাবাদে এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা দিল্লিতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন।



একে/

স্বচ্ছ ভারত অভিযান গান্ধী জয়ন্তী নরেন্দ্র মোদী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250