মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুর্গাপূজায় একদিন বেড়ে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী *** ‘যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট’ *** ২২ অক্টোবর ছুটি দিলে দুর্গাপূজায় ৫ দিনের বন্ধ, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় *** বিক্রয়কেন্দ্রে তালার পর ইউপিএলের বিবৃতি, ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয় *** কার্ড-ভাতা দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে: শাহে আলম *** ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ: হুমায়ুন কবির *** এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে *** হামলা-ভাঙচুরের ঘটনায় প্রতিটি ক্ষেত্রে সরকার দুঃখিত ও বিব্রত: জাহেদ উর রহমান *** রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ *** সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

টাইপ-সি পোর্টসহ নতুন অ্যাপল পেন্সিল এলো বাজারে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৩ অপরাহ্ন, ৯ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অ্যাপলের জনপ্রিয় প্রযুক্তি পণ্য 'অ্যাপল পেন্সিলের' নতুন ভার্সন বাজারে এসেছে। এবারের ভার্সনের উল্লেখযোগ্য ফিচার হল লাইটনিং পোর্টের বদলে ইউএসবি-সি চার্জিং পোর্ট।

আইফোনের সর্বশেষ সংস্করণ, আইফোন ১৫'র মতো অ্যাপল পেন্সিলেও এবার ইউএসবি-সি পোর্ট যোগ করা হল। অ্যাপলের অনলাইন স্টোরে ৭৯ ডলার দাম ধরা হয়েছে। তবে দেশ ও বাজারভেদে এই মূল্যে পরিবর্তন আসতে পারে।

মূলত অ্যাপল ডিভাইসের স্ক্রিনে লেখালেখি বা আঁকার কাজে ব্যবহার হয় এই ডিজিটাল পেন্সিল। মূলত অ্যাপলের আইপ্যাড ও আইপ্যাড এয়ারের সঙ্গে এই ডিভাইস ব্যবহার করা যায়।

যেসব ডিভাইসে ব্যবহার করা যাবে টাইপ-সি অ্যাপল পেন:

১. ১২ দশমিক নয় ইঞ্চি আইপ্যাড প্রোর থার্ড থেকে সিক্সথ জেনারেশন

২. ১১ ইঞ্চি অ্যাইপ্যাড প্রোর সব মডেল

৩. আইপ্যাড এয়ারের চতুর্থ ও পঞ্চম জেনারেশন

৪. আইপ্যাড মিনির সিক্সথ জেনারেশন ও

৫. আইপ্যাডের টেনথ জেনারেশন

এখানে উল্লেখযোগ্য ব্যাপার হলো, এতোদিন পর্যন্ত শুধু প্রথম প্রজন্মের আইপ্যাডে অ্যাপল পেন্সিল কাজ করতো। কিন্তু নতুন অ্যাপল পেন্সিল দশম প্রজন্মের আইপ্যাডেও ব্যবহার করা যাবে।

আরো পড়ুন : আইফোনে আপত্তিকর কন্টেন্ট আসলেই হয়ে যাবে ব্লার

অ্যাপল জানিয়েছে, নতুন পেন্সিলগুলোকে চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে আইপ্যাডের পাশে আটকে রাখা যায়। যার ফলে অ্যাইপ্যাড ও পেন্সিল একসঙ্গেই রাখা যায়। তবে পেয়ারিং ও চার্জ দেওয়ার জন্য ইউএসবি-সি কেবল ব্যবহার করতে হয়।

নতুন ডিভাইসটির এক পাশে চার্জিং পোর্ট যোগ করা হয়েছে। সত্যিকারের কলমের মতো এই ডিজিটাল কলমেও আছে একটি ঢাকনা। ঢাকনা সরালেই দেখা যায় চার্জিং পোর্টটিকে।

কিছু ব্যবহারকারী বলেছেন, নতুন ডিজাইনের কারণে চার্জ দেওয়ার সময় অ্যাপল পেন্সিলের নতুন সংস্করণটি খানিকটা অদ্ভুত দেখায়।

তবে বিশ্লেষকরা বলছেন, ইউএসবি-সি পোর্টের আকারের কারণেই ডিজাইনে এই পরিবর্তন আনা হয়েছে।

যদিও ইউএসবি-সি পোর্টের অবস্থান কিছুটা পুরাতন ধরনের মনে হলেও পরবর্তীতে ব্যবহারকারীরা ঠিকই বুঝতে পারবেন, এর কারণ ইউএসবি-সি'র আকৃতি। মূল্য বিবেচনায়, আগের যেকোনো পেনসিলের চাইতে নতুন পণ্যটি সাশ্রয়ী। তবে ফিচার বিবেচনা করলে, ওয়ারলেস পেয়ারিং, চার্জিং, প্রেসার সেন্সিবিলিটি, এবং ডাবল টেপ অপশনে ঘাটতি চোখে পড়ে। যা দ্বিতীয় প্রজন্মের পণ্যে ছিল না।

দামের ক্ষেত্রেও এই ডিভাইস ব্যতিক্রমী। এর আগে এতো কম দামে কখনোই অ্যাপল পেন্সিল পাওয়া যায়নি। ফার্স্ট ও সেকেন্ড জেনারেশনের ডিভাইসগুলো যথাক্রমে ৯৯ ও ১২৯ ডলারে বিক্রি হয়েছে। ইউএসবি-সি পেন্সিলে কিছু ফিচার নেই, যেমন ওয়ারলেস পেয়ারিং ও চার্জিং, প্রেশার সেনসিটিভিটি ও ডাবল ট্যাপ অ্যাকশন। তবে এগুলোর কোনোটাই অত গুরুত্বপূর্ণ কিছু নয়। আঁকা ও লেখার জন্য প্রয়োজনীয় সব ফিচারই থাকছে নতুন মডেলে।

এস/ আই. কে. জে/ 


টাইপ-সি অ্যাপল পেন্সিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দুর্গাপূজায় একদিন বেড়ে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

‘যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট’

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

২২ অক্টোবর ছুটি দিলে দুর্গাপূজায় ৫ দিনের বন্ধ, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায়

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বিক্রয়কেন্দ্রে তালার পর ইউপিএলের বিবৃতি, ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

কার্ড-ভাতা দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে: শাহে আলম

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250