শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

টাকা নিয়েও শো করেননি! কী বলছেন নচিকেতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৩ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী টাকা নিয়ে গাইতে যাননি বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে তুমুল হইচই পড়ে যায় কলকাতার উত্তর সীমান্তে অবস্থিত বরানগর এলাকায়।

রোববার (২৮ মে) বরানগর পৌরসভার অন্তর্গত রবীন্দ্র ভবনে সামনে তুমুল বিক্ষোভ দেখা যায়। টিকিট বিক্রি হওয়ার পরও অনুষ্ঠান নিয়ে অনেক জলঘোলা হয়। শেষে বাতিল করা হয় নচিকেতার এই অনুষ্ঠান।

অনুষ্ঠানের আয়োজক সংস্থার কর্মী ঐরিকা ভৌমিক জানান, অনুষ্ঠানের মূল উদ্যোক্তার শরীর খারাপ। আমরা রিফান্ড দেওয়ার কথা বলেছি।

আরো পড়ুন: কান ফেস্টিভ্যালে সারার সঙ্গে দেখা হয়েছে ডিক্যাপ্রিওর

কেন এলেন না নচিকেতা? বরানগরের এই অনুষ্ঠান বাতিল হতেই ছড়িয়ে পড়ে, টাকা নেওয়ার পরও নচিকেতা যাননি। প্রাথমিকভাবে গায়কের ওপরই সব রাগ গিয়ে পড়েছিল অনুরাগীদের। তবে পুরো বিষয়টি নিয়ে ধোঁয়াশা আরও গভীর হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নচিকেতা।

এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বিষয়: বরানগর রবীন্দ্র ভবনের অনুষ্ঠান। সাধারণত কোনো অনুষ্ঠানের পারিশ্রমিক অনুষ্ঠানের নির্ধারিত দিনের অন্তত ৪৮ ঘণ্টা আগে মিটিয়ে দেওয়ার কথা থাকে। আজকের অনুষ্ঠানের ক্ষেত্রে সেই কাজ করা হয়নি। এমনকি নচিকেতা স্বয়ং আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অপেক্ষা করা সত্ত্বেও আয়োজকদের পক্ষ থেকে তার সঙ্গে কোনোরকম যোগাযোগ করা হয়নি। [পুনশ্চ: এই অনুষ্ঠানের আয়োজক হিসেবে কোনোভাবেই নচিকেতা স্বয়ং এবং ‘আগুনপাখি (নচিকেতা ফ্রেন্ডস ফোরাম)’ যুক্ত নয়।] তাই কোনোভাবে বিভ্রান্ত হবেন না।

নচিকেতার এই পোস্টের পর প্রশ্ন উঠছে, নচিকেতার মতো এমন জনপ্রিয় গায়ককে কেন পারিশ্রমিক দেওয়া হলো না? কেনই বা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল? তবে এ নিয়ে মুখ খুলতে নারাজ অনুষ্ঠানের আয়োজকরা।

এসি/ আই. কে. জে/

নচিকেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250