রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২১ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

রবিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছান। তারপর বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করে বিজিবি মহাপরিচালক বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। বিজিবি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়েছে।

এসময় বিজিবি’র একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বিজিবি প্রধান বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদ সদ্যস্যদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু এবং দেশ জাতির সমৃদ্ধি ও কল্যাণে প্রার্থনা করা হয়।

পরে বিজিবি মহাপরিচালক বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি।

বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদনের সময় বিজিবি সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও অন্যান্য কর্মকর্তারাসহ সকল স্তরের বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

এম.এস.এইচ/

বিজিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250