সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান

ডার্ক সার্কেল দূর করার ঘরোয়া সাত উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ৫ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

মানসিক চাপ, ক্লান্তি, বিষণ্ণতা, হতাশা বা ঘুমের অভাবের কারণে চোখের আশেপাশের ত্বক কালো হয়ে যেতে পারে। এই ডার্ক সার্কেল দূর করতে ঘরোয়া পদ্ধতির সাহায্য নিতে পারেন। তবে পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ঘুম ও মানসিকভাবে সুস্থ থাকাও জরুরি। 
 

১। ঠান্ডা দুধে তুলা ভিজিয়ে চোখের নিচে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। 

২। পরিমাণ মতো কফি পাউডারের সঙ্গে পানি মিশিয়ে নিন। মিশ্রণটি আঙুলে লাগিয়ে হালকাভাবে চোখের নিচের অংশে ম্যাসাজ করুন। নিয়মিত এভাবে কফি ব্যবহার করলে কমে যাবে ডার্ক সার্কেল। 

৩। গাজর পেস্ট করে ডিমের সাদা অংশ ও অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। মিশ্রণটি চোখের নিচে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

৪। ১ চা চামচ লেবুর রস ও ১ চা চামচ টমেটোর রস একসঙ্গে মিশিয়ে ডার্ক সার্কেলযুক্ত ত্বকে ১০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ধুয়ে ফেলুন ঠান্ডা পানি দিয়ে। প্রাকৃতিকভাবে ত্বক ব্লিচ করতে পারে এই দুই উপাদান।

৫। রাতে ঘুমানোর ১৫ মিনিট আগে ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বের করে নিয়ে চোখের চারপাশে ভালোভাবে ম্যাসাজ করে নিন। পরদিন সকালে ধুয়ে ফেলুন। 

আরো পড়ুন: অতিরিক্ত ঘাম সমাধানে করণীয়

৬। গোলাপজলে তুলার টুকরা ভিজিয়ে চোখের নিচে লাগান। ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

৭। রাতে ঘুমানোর আগে দুধের সর লাগান চোখের আশেপাশের ত্বকে। কিছুক্ষণ ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।

এসি/ আইকেজে 

ডার্ক সার্কেল ঘরোয়া উপায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250