রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের অফ ডে বাতিল, নিরাপত্তায় বাড়তি নজরদারি *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: শামা ওবায়েদ *** সৌদি বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে রিয়াদগামী ৭ ফ্লাইট বাতিল *** দিল্লিতে নির্বিচার আটক বন্ধ ও স্বাভাবিক চলাচল নিশ্চিতের নির্দেশ সুপ্রিম কোর্টের *** রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত বাংলাদেশিদের পরিচয় জানার চেষ্টা চলছে *** রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার *** পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি *** রাষ্ট্র নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, লড়াই চলবে: সংবাদ সম্মেলনে ককরোচরা *** মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ *** জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

যে ডিটক্স পানীয় দিয়ে দিনের শুরু করেন বলিউডের তিন তারকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

লোকমুখে শোনা যায়, সকালটা ভালোভাবে শুরু হলে সারা দিন শরীর ও মন ফুরফুরে থাকে। তাই দিনের শুরুটা হওয়া চাই স্বাস্থ্যকর অভ্যাস দিয়ে। বলিউডের লাস্যময়ী তারকারাও কিন্তু এ কথায় বিশ্বাসী। নামিদামি তারকারা দিনের শুরুটা করেন ডিটক্স পানীয় পানের মাধ্যমে। সকাল সকালই যদি শরীর থেকে বিষাক্ত উপাদান তাড়ানো যায়, তাহলে পুরো দিনেই শরীর, মন ও ত্বক তরতাজা থাকে বলে তারা বিশ্বাস করেন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া ও বম্বে টাইমস। 

জেনে নিন বলিউডের জনপ্রিয় কয়েকজন তারকা রোজ কী ধরনের ডিটক্স পানীয় দিয়ে দিনের শুরু করেন সে সম্পর্কে–  

কঙ্গনার প্রিয় হলুদ, আদা, আমলকী ও গোটা গোলমরিচে তৈরি ডিটক্স পানীয়

কঙ্গনা রনৌত এমন একধরনের ডিটক্স পানীয় দিয়ে দিনের শুরু করেন, যা শরীর বিষমুক্ত করার পাশাপাশি রোগবালাই থেকেও তাকে দূরে রাখে। এই পানীয় পানের ফলে সর্দি-কাশি ও অ্যালার্জির সমস্যা থেকেও মুক্তি মেলে। আর জাদুকরী এই ডিটক্স পানীয় তৈরির উপাদান থাকে প্রায় সবার হেঁশেলেই।

একটি পাত্রে পানি গরম করে তাতে কাঁচা হলুদের টুকরো, আদা কুচি, আমলকীর টুকরো ও কয়েকটি গোটা গোলমরিচ দিয়ে ফোটাতে হবে। মিনিট দশেক ফোটার পর পানির রং বদলাতে শুরু করলে আঁচ কমিয়ে আরও কিছুক্ষণ রেখে চুলা বন্ধ করে দিতে হবে। এবার সেই পানীয় ঢেকে রাখতে হবে আরও কিছু সময়, যেন আদা ও আমলকীর রস ভালো করে পানিতে মিশে যায়।

তারপর ছেঁকে সেই পানীয় পান করতে হবে। প্রতিদিন সকালে খালি পেটে এই পানীয় খেলে শরীর থেকে টক্সিন বা দূষিত পদার্থ বেরিয়ে যাবে। হলুদের কারকিউমিন যৌগ শরীরে প্রদাহ কমায়, জীবাণু সংক্রমণ প্রতিরোধ করে। আদায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান, যা সর্দি-কাশি ও পেটের সমস্যা কমাতে সাহায্য় করে। আমলকীর ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। অন্যদিকে গোলমরিচের অ্যান্টিভাইরাল গুণ রয়েছে, যা জীবাণু সংক্রমণ প্রতিরোধ করতে সক্ষম।

মালাইকার কাস্টমাইজড রেটিনল জুস

৫১ বছর বয়সী এই তারকার দিন শুরু হয় এক গ্লাস রেটিনল জুস পান করে। রেটিনলের প্রসাধনীর কথা তো সবারই জানা। কিন্তু মালাইকা মুখে মাখার চেয়ে পান করতে পছন্দ করেন এটি। রেটিনল মূলত ভিটামিন-এ১। ভিটামিন-এ পরিবারের একটি উপাদান, যা চর্বিতে দ্রবণীয়। রেটিনল খাবারেও পাওয়া যায়, সাপ্লিমেন্টেও পাওয়া যায়। সেই উপাদান দিয়ে জুস তৈরি করে সকালে খালি পেটে পান করতে পারেন। এই জুস শরীরকে ভেতর থেকে সুস্থ তো রাখেই, পাশাপাশি ত্বক রাখে উজ্জ্বল, পরিষ্কার ও প্রাণবন্ত।

রেটিনল জুস তৈরির জন্য এমন সব ফল ও সবজি বেছে নিতে হবে, যাতে বিটা ক্যারোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। গাজর, কমলালেবু, আপেল, পালংশাক, শসা ইত্যাদি দিয়ে এই জুস তৈরি করা যায়। শরীরে গিয়ে বিটা ক্যারোটিন ভেঙে তৈরি হয় ভিটামিন-এ, যা ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে।

মালাইকা অরোরার এই রেটিনল তৈরিতে ব্যবহৃত হয় দুটি মাঝারি আকারের গাজর, একমুঠো পালংশাক, ১ টুকরো আদা, অর্ধেক আপেল বা কমলালেবু, পরিমাণমতো পানি। সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। এরপর ছেঁকে পান করতে হবে।

তবে ফাইবারের প্রয়োজন হলে ছেঁকে নেওয়ার দরকার নেই। সকালে খালি পেটে নিয়মিত পান করলে খুব দ্রুতই ত্বকে জেল্লা ফুটে উঠবে। ত্বকে অকালে বলিরেখা পড়ার আশঙ্কাও কমবে। পাশাপাশি হরমোনজনিত ব্রণ কমাতে সাহায্য করবে এই পানীয়।

যে পানীয় পানে বাড়তি ওজন ঝরান তাপসী পান্নু

বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। ফিট থাকতে এই অভিনেত্রী পান করেন বিশেষ এক পানীয়, যা তৈরি করা হয় আপেল সিডার ভিনেগার, মেথি, হলুদ ও আদা দিয়ে। তাপসী পান্নুর ভাষায় এই পানীয় হলো ফ্যাট বার্নিংয়ের পাওয়ার হাউস।

এ ছাড়া ওজন নিয়ন্ত্রণে রাখতে তিনি আরও একধরনের পানীয় পান করেন, যা তিনি তৈরি করেন কাঁচা হলুদ, পালংশাক ও হালকা গরম পানি দিয়ে। কখনো কখনো সকালে ঘুম থেকে উঠে তাপসী এক টেবিল চামচ আপেল সিডার ভিনেগারের সঙ্গে হালকা গরম পানি মিশিয়ে পান করেন। এতেও শরীর থেকে বাড়তি চর্বি দূর হয় বলে মনে করেন তিনি।

জে.এস/

কঙ্গনা রনৌত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের অফ ডে বাতিল, নিরাপত্তায় বাড়তি নজরদারি

🕒 প্রকাশ: ০৬:১৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: শামা ওবায়েদ

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

সৌদি বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে রিয়াদগামী ৭ ফ্লাইট বাতিল

🕒 প্রকাশ: ০৬:০১ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

দিল্লিতে নির্বিচার আটক বন্ধ ও স্বাভাবিক চলাচল নিশ্চিতের নির্দেশ সুপ্রিম কোর্টের

🕒 প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত বাংলাদেশিদের পরিচয় জানার চেষ্টা চলছে

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250