শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

দেশে আবার অ্যানথ্রাক্স, সুস্থ থাকতে যা জানা জরুরি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২০ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৫

#

প্রতীকী ছবি

গেল সেপ্টেম্বরে রংপুর জেলার পীরগাছা উপজেলায় আটজন রোগীর অ্যানথ্রাক্স শনাক্ত হয়েছে। এ রোগের উপসর্গে ভুগছেন সেখানকার আরও দুই উপজেলার রোগী। অ্যানথ্রাক্স একজন ব্যক্তির মৃত্যুর কারণ হতে পারে। কীভাবে ছড়ায় এ রোগ, কীভাবে বাঁচবেন তা থেকে?

যেভাবে ছড়ায়

অ্যানথ্রাক্সের জীবাণু মূলত ছড়ায় আক্রান্ত প্রাণীর মাধ্যমে। মাটিতেও থাকতে পারে এই জীবাণু। কেউ যদি অসুস্থ প্রাণীর মাংস খান কিংবা শ্বাসের মাধ্যমে যদি অ্যানথ্রাক্সের জীবাণু ঢুকে যায় তার শরীরে, তাহলে তিনি এ রোগে আক্রান্ত হতে পারেন।

অবশ্য অন্যান্য বায়ুবাহিত রোগের মতো মানুষের হাঁচি-কাশির মাধ্যমে অ্যানথ্রাক্স ছড়ায় না। ত্বকে কোনো ক্ষত থাকলে সেই ক্ষত দিয়ে ঢুকে যেতে পারে অ্যানথ্রাক্সের জীবাণু। সূত্র: মায়ো ক্লিনিক।

উপসর্গ জানা থাক

কারও দেহে অ্যানথ্রাক্সের জীবাণু কীভাবে প্রবেশ করছে, তার ওপর এর উপসর্গ নির্ভর করে। উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে।

মাংস খাওয়ার মাধ্যমে আক্রান্ত হয়ে থাকলে বমিভাব, বমি, রক্তবমি, পেটব্যথা, মাথাব্যথা, ক্ষুধামান্দ্য, জ্বর, গলাব্যথা বা ঘাড় ফুলে যাওয়ার মতো সমস্যা হতে পারে। কিছুদিন পর রক্তমিশ্রিত পাতলা পায়খানা হতে পারে, যার তীব্রতা খুব বেশি হয়।

শ্বাসের মাধ্যমে অ্যানথ্রাক্স আক্রান্ত হলে গলাব্যথা, জ্বর, ক্লান্তি, পেশি ব্যথার মতো সাদামাটা উপসর্গ থাকে শুরুতে। তারপর হতে পারে বুকে অস্বস্তি এবং শ্বাসকষ্ট।

বমিভাব থাকতে পারে। কফের সঙ্গে রক্ত আসতে পারে। ঢোঁক গিলতে গেলে ব্যথা হতে পারে। জ্বরের তীব্রতাও বাড়তে পারে। মস্তিষ্কের পর্দায় হতে পারে প্রদাহ। কমে যেতে পারে রক্তচাপ।

ত্বকের মাধ্যমে ছড়ালে ত্বকে পোকার কামড়ের মতো ফোলা ধরনের ক্ষত সৃষ্টি হয়। চুলকানিও থাকে। তবে দ্রুতই তা ব্যথাহীন হয়ে পড়ে, ক্ষতস্থানের মাঝখানটা কালো হয়ে যায়। ক্ষতের আশপাশেও ফুলে যেতে পারে। জ্বরও থাকে।

প্রতিরোধের উপায়

মাংসের এমন পদ খাবেন না, যা খুব ভালোভাবে সেদ্ধ করে রান্না করা হয়নি।

ত্বকে কোনো কাটাছেঁড়া থাকলে কাঁচা মাংস নাড়াচাড়া করার সময় গ্লাভস ব্যবহার করুন।

গবাদিপশু পালনের সঙ্গে সংশ্লিষ্টতা থাকলে পশুকে নিয়মমাফিক অ্যানথ্রাক্সের টিকা দেওয়ার ব্যবস্থা করুন। যিনি অসুস্থ পশুর দেখাশোনা করেন, তার সুরক্ষাসামগ্রী, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং যত্নের ব্যবস্থা হোক ঠিকঠাক।

অসুস্থ গবাদিপশুর মাংস খাওয়া, কাটাকুটি করা বা নাড়াচাড়া করা থেকে বিরত থাকুন।

জে.এস/

অ্যানথ্রাক্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০৬:২৭ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250