মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিত রাখার সুপারিশ জাতিসংঘ বিশেষ দূতের

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪২ পূর্বাহ্ন, ৩০শে মে ২০২৩

#

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের চরম দারিদ্র্য বিষয়ক বিশেষ দূত অলিভিয়ার ডি শ্যুটার

ডিজিটাল নিরাপত্তা আইনের উল্লেখযোগ্য উন্নয়ন না হওয়া পর্যন্ত আইনটি স্থগিত রাখার সুপারিশ করেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের চরম দারিদ্র্য বিষয়ক বিশেষ দূত অলিভিয়ার ডি শ্যুটার। ১২ দিনের বাংলাদেশ সফর শেষে সোমবার সংবাদ সম্মেলনে তিনি এ সুপারিশ করেন। ঢাকার একটি হোটেলে ওই সংবাদ সম্মেলন হয়।

এ সময় ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করে অলিভিয়ার ডি শ্যুটার বলেন, যখন সরকারি কর্মকর্তাদের জবাবদিহির আওতায় নিয়ে আসার সময় হয়, তখনই আইনটি বাধা হয়ে দাঁড়ায়। 

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে সুশীল সমাজ স্বাধীনভাবে কাজ করতে পরছেন না। স্বাধীন মতামত প্রকাশের কারণে এ আইনের আওতায় সাংবাদিক, মানবাধিকারকর্মী, বিরোধী দলের রাজনীতিক ও শিক্ষকদের আটক করা হয়েছে। এ আইনটি কার্যকর হওয়ার পর দুই হাজার চারশ'র বেশি মানুষকে অভিযুক্ত করা হয়েছে। অনেককে দীর্ঘ সময় ধরে আটকে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, যারা মানবাধিকারের জন্য লড়াই করেন, তারা ভয়ভীতির মধ্যে বসবাস করবেন- এটি স্বাভাবিক নয়। যতক্ষণ পর্যন্ত এ আইনের উল্লেখযোগ্য উন্নয়ন না হয়, ততক্ষণ পর্যন্ত আইনটি স্থগিত রাখার সুপারিশ করছি।

আরো পড়ুন: নান্দনিক রূপে ফিরছে ঐতিহ্যবাহী ‘ঢাকা গেট’

বাংলাদেশ সফরকালে অলিভিয়ার ডি শ্যুটার ঢাকা, রংপুর, কুড়িগ্রাম ও কক্সবাজারে শ্রমিক, কৃষক, সুশীল সমাজের প্রতিনিধি, মানবাধিকারকর্মী এবং সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। ২০২৪ সালের জুনে তিনি বাংলাদেশ বিষয়ক সর্বশেষ প্রতিবেদন মানবাধিকার কাউন্সিলে পেশ করবেন।

এম এইচ ডি/ আই. কে. জে/

ডিজিটাল নিরাপত্তা আইন জাতিসংঘ মানবাধিকার কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250