মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স *** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে

ডেঙ্গুর বিপদমাত্রা আগাম বুঝতে পরীক্ষার কিট আবিষ্কার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

ডেঙ্গু জ্বর হলে প্লাটিলেট নিয়ে দুশ্চিন্তার শেষ থাকে না। শুধু যে ডেঙ্গুর কারণেই প্লাটিলেট কমে, তা কিন্তু নয়। নানা কারণেই এটি কমতে পারে। অনেক সময় দেখা যায়, প্লাটিলেট কাউন্ট ৫০ হাজারের নিচে নামলে রোগীরা আতঙ্কিত হয়ে পড়েন।

ডেঙ্গুতে আক্রান্ত রোগীর প্লাটিলেট কমতে থাকলে তা ধরা পড়ে রক্ত পরীক্ষায়। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় ততক্ষণে দেরি হয়ে যায়। এই ঝুঁকির বিষয়টি যদি আগাম জানা যায়, তা হলে সে মতো ব্যবস্থা নেওয়া সম্ভব। 

এ বিষয়টি মাথায় রেখে বিপদের মাত্রা বুঝতে একটি বিশেষ পরীক্ষার জন্য নির্দিষ্ট কিটের আবিষ্কার হয়েছে ভারতে। কলকাতার একটি সংবাদমাধ্যমে জানা যায় কিটটি ইতোমধ্যেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, মিলেছে পেটেন্টও।

তবে, এই কিট এখনও বাজারে আসেনি। যে গবেষক এবং চিকিৎসকেরা এই বিশেষ ‘বায়োমার্কার প্যানেল’ পরীক্ষার কিট আবিষ্কার করেছেন, তাদের আশা স্বাস্থ্য ক্ষেত্রে বিনিয়োগকারীরা এর গুরুত্ব বুঝে পদক্ষেপ নেবেন। 

আরো পড়ুন : আয় বাড়ানোর নতুন ফিচার যোগ করল ইউটিউব

কলকাতা মেডিক্যাল কলেজের শিক্ষক-চিকিৎসক জানান, কেউ ডেঙ্গুতে আক্রান্ত কি না, তা বোঝা যায় এনএস-১ কিংবা আইজিএম অ্যান্টিবডি পরীক্ষায়। কিন্তু, তার পরে রোগীর শরীরিক গতিপ্রকৃতি কোন দিকে যাবে, সেটা আগাম বোঝার কোনো উপায় নেই। শুধু কিছু পরীক্ষার মাধ্যমে খেয়াল রাখতে হয়, রোগীর প্লাটিলেট কমছে কি না। যদি কমে, তা হলে ব্যবস্থা নিতে হয়। কারও ক্ষেত্রে প্লাটিলেট এত দ্রুত নেমে যায় যে, বড় বিপদ দেখা দেয়।

বায়োমার্কার প্যানেল পরীক্ষার প্রসঙ্গে অরুণাংশুর দাবি, ডেঙ্গু পজিটিভ আসার পরে প্রতি ৪৮ ঘণ্টা পর পর এই পরীক্ষা করলে খারাপ পরিস্থিতির পূর্বাভাস পাওয়া সম্ভব। প্লাটিলেট কমবে কি না, অথবা অন্য কোনো সমস্যা তৈরি হবে কি না, সে সব আগেই বোঝা যাবে। 

আরও জানান, শরীরে কোনো সংক্রমণ বাসা বাঁধলে লক্ষ লক্ষ প্রোটিন বেরোয়। তার কোনগুলো ডেঙ্গুর সঙ্গে সম্পর্কযুক্ত, তা জানতে পারা অনেকটা খড়ের গাদায় সুচ খোঁজার মতো। তাই এই বিশেষ ব্যবস্থাপনার পরীক্ষা প্রয়োজন। 

এস/ আই.কে.জে/

ডেঙ্গু পরীক্ষা আবিষ্কার আগাম কিট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

🕒 প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ

🕒 প্রকাশ: ০৫:৩৮ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250