মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

ডোনাল্ড লু’র চিঠি পেয়ে যা জানাল বিএনপি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৬ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৩

#

আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সৃষ্ট রাজনৈতিক সংকট নিরসনে নিঃশর্ত সংলাপের আহ্বান জানিয়ে বড় তিন রাজনৈতিক দলকে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লু। জাতীয় পার্টির পর এবার চিঠি পেল বিএনপি।

সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছি।

দলের একটি সূত্র জানায়, দলের পক্ষে বিদেশি দূতাবাসে যোগাযোগ করে থাকেন কমিটির সদস্য শ্যামা ওবায়েদ। তার ই-মেইলে চিঠি পাঠানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, চিঠি পাওয়ার পর দলের হাই কমান্ডকে জানানো হয়েছে। তিনি দায়িত্বশীলদের সাথে কথা বলে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

এদিন বিকালে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের হাতে ওই চিঠি হস্তান্তর করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, ডোনাল্ড লু’র একটি চিঠি হস্তান্তর করার জন্য মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আমাদের কার্যালয়ে এসেছিলেন। চিঠিটা আমাদের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেছেন। চিঠিটা খুবই সংক্ষিপ্ত, এতে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের কথা উল্লেখ করা হয়েছে।

এসকে/

বিএনপি চিঠি সংলাপ ডোনাল্ড লু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250