সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান

ঢাকা-বেইজিং পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩০ পূর্বাহ্ন, ২৭শে মে ২০২৩

#

প্রতীকী ছবি

ঢাকা ও বেইজিংয়ের মধ্যকার পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ শনিবার (২৭ মে) অনুষ্ঠিত হবে। বৈঠকে অংশ নিতে গতকাল শুক্রবার ঢাকায় পৌঁছান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সান ওয়েইডেং।

আজ সকালে অনুষ্ঠেয় এফওসিতে চীনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে তার। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

জানা যায়, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চলতি বছরের ১৮ এপ্রিল চীনের মধ্যস্থতায় মিয়ানমানের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত সেই আলোচনাকে এগিয়ে নিতে এবারের বৈঠকে আলোচনা হবে। ফলে এ বৈঠকে গুরুত্ব পাবে রোহিঙ্গা প্রসঙ্গ। এ ছাড়া বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা হবে। 

আরো পড়ুন: পদ্মা সেতু দেখতে যাবেন চীনা ভাইস মিনিস্টার

আরেকটি সূত্র জানায়, এ বছরের মধ্যে বাংলাদেশ থেকে উচ্চপর্যায়ের রাজনৈতিক সফরের বিষয়ে আগ্রহী চীন। এবারে হয়তো সেটির একটি আমন্ত্রণ জানানো হতে পারে।

সান ওয়েইডেং আগামীকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। 
এর আগে, ২০১৯ সালে প্রধানমন্ত্রী সর্বশেষ চীন সফর করেছিলেন।

এম/


 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250