মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

ঢাকা-১০ আসনে মনোনয়ন পেলেন নায়ক ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৩ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে লড়তে ঢাকা- ১০ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি।

রোববার (২৬শে নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার এ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দ্বাদশ সংসদ নির্বাচনে শোবিজ অঙ্গন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেন অন্তত এক ডজন অভিনয়শিল্পী। তাদের মধ্যে অন্যতম ছিলেন নায়ক ফেরদৌস। একটা লম্বা সময় ধরে তিনি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

গত ১৯ নভেম্বর ঢাকা পোস্টকে ফেরদৌস বলেন, ‘দলের হাইকমান্ডের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছি। তিনটির যে কোনো একটি আসনে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি রয়েছে। বাকিটা দল যেভাবে ভালো মনে করবে, সেভাবেই পদক্ষেপ নেব।’

এর আগে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন তুলেছিলেন নায়ক ফেরদৌস। কিন্তু সে সময় দল তাকে মনোনয়ন দেয়নি। ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত।

ওআ/

ফেরদৌস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250