বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

ঢাবি ক্যাম্পাসে সর্বনিম্ন রিকশা ভাড়া ১৫ টাকা, চালু হবে রবিবার থেকে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২৭ অপরাহ্ন, ১৮ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সর্বনিম্ন ১৫ টাকা রিকশা ভাড়া ও সর্বোচ্চ ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত ভাড়া কার্যকর করতে প্রাথমিকভাবে ১০০ রিকশাচালককে নির্ধারিত পোশাক দেওয়া হবে। নির্দিষ্ট স্টপেজে ভাড়ার তালিকা টাঙিয়ে দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৮ মে)  ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমানের অফিসে গিয়ে রিকশা ভাড়া সম্পর্কিত প্রস্তাব করেন। পরে প্রশাসন থেকে রিকশা ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।   

আরো পড়ুন: মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান বলেন, করোনার আগেই রিকশা ভাড়া নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছিল। আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করে আসছিল। এটি এখন চূড়ান্ত করা হয়েছে। আমরা দ্রুতই এটি বাস্তবায়ন করব। 

তানভীর হাসান সৈকত সুখবরকে বলেন, অনেকদিন থেকে শিক্ষার্থী এবং রিকশাচালকদের সঙ্গে আলাপ-আলোচনা করে আজকে অফিসিয়ালি প্রক্টর স্যারের সঙ্গে বিষয়টি চূড়ান্ত হয়েছে। আজকে রাতেই বিলবোর্ড লাগিয়ে দেওয়া হবে। নির্ধারিত পোশাক শনিবার রিকশাচালকরা পেয়ে যাবেন। রবিবার থেকে চালু হবে নির্ধারিত রিকশাভাড়া। 


এসি/

ঢাবি ক্যাম্পাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250