শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল *** ‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’

তাজমহলের দেয়ালে বন্যার পানি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৩ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতে ভয়াবহ বন্যার আঁচ লেগেছে বিশ্বের অন্যতম সুন্দর নিদর্শন তাজমহলেও। যমুনার পানি ছুঁয়েছে আগ্রার তাজমহলের দেওয়াল। ৪৫ বছর পর সোমবার স্মৃতিস্তম্ভটির পেছনের একটি বাগান ডুবে গেছে। ভারী বর্ষণ ও পাশের এলাকায় বন্যার কারণে যমুনার পানির উচ্চতা বেড়ে যাওয়ায় এমনটা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

নদীর জলের স্তর ৪৯৭ দশমিক ৯ ফুটে পৌঁছেছে, যা বন্যার নিম্নস্তর ৪৯৫ ফুটকে ছাড়িয়ে গেছে। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কোনও ক্ষতি হয়নি বলে দাবি স্থানীয় কর্মকর্তাদের।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, তাজমহলের কাছেই আগ্রার দশেরা ঘাটসংলগ্ন এলাকা প্লাবিত হয়েছে। ইতিমাদ-উদ-দৌলার সমাধির বাইরের অংশেও পানি প্রবেশ করেছে। রামবাগ, মেহতাববাগ, জোহরাবাগ, কালা গুম্বাদ এবং চিনি কা রৌজার মতো স্মৃতিস্তম্ভগুলো ঝুঁকির মধ্যে রয়েছে।

তাজমহলের এএসআইয়ের সংরক্ষণ সহকারী প্রিন্স বাজপেয়ী বলেন, ‘তাজমহলটি এমনভাবে তৈরি করা হয়েছে যে প্রবল বন্যার সময়ও জল মূল সমাধিতে প্রবেশ করতে পারে না। শেষবার ১৯৭৮ সালে যমুনা তাজমহলের পেছনের দেয়ালে স্পর্শ করেছিল। তাজমহলের পেছনের বাগানটি কয়েক দশক আগে তৈরি করা হয়েছিল, কারণ যমুনার জলস্তর নেমে যাওয়ায় ওই জায়গাটি খালি করেছিল।’ 

আরো পড়ুন: পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলে ক্ষমতা বাড়াবেন ডোনাল্ড ট্রাম্প

 ১৯৭৮ সালে যমুনার জলস্তর ৫০৮ ফুটে উঠেছিল। এটি আগ্রায় উচ্চ স্তরের বন্যা ছিল। পানির স্তরটি তাজমহলের বাসাই ঘাট বুর্জের উত্তর দেয়ালে চিহ্নিত করা হয়েছে। এ সময় স্মৃতিসৌধের বেসমেন্টের ২২টি কক্ষে পানি প্রবেশ করেছিল। পরে এএসআই বাসাই ও দুশেরার ঘাট থেকে কাঠের দরজা (যার মাধ্যমে পানি বেসমেন্টে প্রবেশ করেছিল) সরিয়ে দেয় এবং প্রবেশপথে দেয়াল তৈরি করে। 

এম/


তাজমহল স্মৃতিসৌধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250