মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ৭ অক্টোবর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩০ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের কাজ প্রায় ৯০ শতাংশ শেষ হয়েছে। আগামী ৭ অক্টোবর এর আংশিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২ অক্টোবর) থার্ড টার্মিনালের কাজের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, মন্ত্রণালয়সহ সবার সহযোগিতায় করোনাভাইরাসের মহামারির সময়েও আমরা স্বাস্থ্যবিধি মেনে তৃতীয় টার্মিনালের কাজ চলমান রাখতে পেরেছিলাম। আমাদের শ্রমিকদের মনোবল অনেক কঠোর ছিল। করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে প্রয়োজনীয় ইকুইপমেন্ট আসা বন্ধ হয়ে গেয়েছিল। 

গুণগত মান বজায় রেখে সেসব ইকুইপমেন্ট সংগ্রহ করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। এগুলো আমাদের চ্যালেঞ্জ ছিল। তারপরও আমরা আমাদের কাজ চালিয়ে গেছি। এর ফলে নির্ধারিত সময়ের আগেই আমরা প্রকল্প উদ্বোধন করতে যাচ্ছি।

আরো পড়ুন: ভিসানীতি নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মফিদুর রহমান আরও বলেন, আমাদের লক্ষ্য ছিল ৯০ শতাংশ কাজ সম্পন্ন করে আংশিক উদ্বোধনে যাওয়া। সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের ৮৯ বা প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আপনারা জানেন বিগত কয়েকদিন প্রচুর বৃষ্টি হয়েছে। এর ফলে আমাদের কাজে ব্যাঘাত ঘটেছে। আমাদের কিছু করার ছিল না। তারপরও আমাদের ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করে এমন একটি অবস্থানে নিয়ে এসেছে যে আমরা আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছে গেছি। আগামী ৭ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় টার্মিনালের শুভ উদ্বোধন করবেন।

উল্লেখ্য, হযরত শাহজালাল বিমানবন্দরে তৃতীয় টার্মিনালে বিশ্বের শীর্ষ স্থানীয় আধুনিক বিমানবন্দরগুলোর সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। টার্মিনালটিতে ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার এলাকায় ৩৭টি উড়োজাহাজ পার্ক করার স্থান, ১ হাজার ২৩০টি গাড়ি পার্ক করার সুবিধাসহ পার্কিং ভবন, ৬৩ হাজার বর্গফুট জায়গায় আমদানি-রপ্তানি কার্গো কমপ্লেক্স এবং ১১৫টি চেক ইন কাউন্টার থাকবে।

এসি/ আই.কে.জে



তৃতীয় টার্মিনাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর

🕒 প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে হামলা–হেনস্তার শিকার বাঁধন, আ. লীগ–ছাত্রলীগকে অভিযুক্ত করে যা বললেন অভিনেত্রী

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ১০:০১ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250