বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

তৃতীয় দিনে আপিল শুনানির শুরুতে প্রার্থিতা ফিরে পেলেন ১১ জন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১১ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের করা আপিলের শুনানি শুরু হয়েছে তৃতীয় দিনের মতো। শুনানির শুরুতে ২০ জনের মধ্যে ১১ প্রার্থীর আপিল মঞ্জুর করেছে কমিশন। বাকি ৯ জনের প্রার্থিতা বাতিলই থাকছে।

মঙ্গলবার (১২ই ডিসেম্বর) তৃতীয় দিনের শুনানি শুরু হয়েছে। প্রার্থিতা ফিরে পেতে ও ভোটের মাঠে লড়তে কর্মী সমর্থকদের নিয়ে ইসিতে হাজির হয়েছেন প্রার্থীরা।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্বে শুনানিতে অন্য চার কমিশনার উপস্থিত আছেন। ক্রমিক নম্বর অনুসারে মঙ্গলবার ২০১-৩০০ পর্যন্ত আপিল শুনানি হবে। বুধবার ৩০১-৪০০ নম্বর আপিলের শুনানি হবে। বৃহস্পতিবার ৪০১-৫০০ ও শুক্রবার ৫০১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে ইসিতে।

যেসব প্রার্থীর আবেদন মঞ্জুর হয়েছে তারা হলেন ঠাকুরগাঁও -৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আশা মনি কুমিল্লা-১ আসনে ইসলামি ঐক্যজোটের মাওলানা মোহাম্মদ নাসিরুদ্দিন, ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. বশির উদ্দিন, যশোর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হুমায়ূন সুলতান, গোপালগঞ্জ -২ আসনে জাসদ প্রার্থী ফুলমিয়া মোল্লার আবেদন মঞ্জুর করা হয়েছে।

এছাড়া, সুনামগঞ্জ -২ আসনে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান, রংপুর -৬ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলাম, কুমিল্লা -১১ আসনে গণফোরামের আব্দুল রহমান, কুড়িগ্রাম -৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মাসুম ইকবাল, নোয়াখালী -২ আসনে কল্যাণ পার্টির কাজী সরওয়ার আলম ও ঝালকাঠি -১ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুজ্জামানের মনোনয়ন মঞ্জুর করেছে ইসি।

ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন লড়তে এসব প্রার্থীর আর কোনো বাধা থাকলো না।

দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০ নভেম্বর নির্ধারিত সময়ে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা হয় দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেন ৭৩১ জনের এবং বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র।

আরো পড়ুন: দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন

মনোনয়নপত্র বাছাইয়ের বাদ পড়াদের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল পড়েছে নির্বাচন কমিশনে।

রোববার শুরু হওয়া এ আপিল পর্যায়ক্রমে ছয় দিন চলবে। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ব্যক্তি চাইলে উচ্চ আদালতেও যেতে পারবেন।

এসকে/ 

নির্বাচন কমিশন (ইসি) প্রার্থী আপিল শুনানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250