শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

দলের সবাইকেই ম্যাচজয়ের কৃতিত্ব দিলেন হৃদয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ১৫ই জুলাই ২০২৩

#

আফগানিস্তানের বিপক্ষে শুক্রবার সিলেটে শেষ মুহূর্তে নাটকীয় জয়ের পর উল্লসিত ম্যাচের নায়ক তাওহিদ হৃদয় ও শরিফুল - ছবি: সংগৃহীত

শেষ ওভারের নাটকীয়তা শেষে আফগানিস্তানের বিপক্ষে ২ উইকেটে জিতে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হারের শঙ্কায় পড়া বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন মিডল অর্ডারে নামা দুই তরুণ তুর্কি তাওহীদ হৃদয় আর শামীম পাটোয়ারী। শামীম দলকে জিতিয়ে যেতে না পারলেও দুর্দান্ত ব্যাটিং করে বাংলাদেশকে জিতিয়েই মাঠ ছেড়েছেন হৃদয়। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩২ বলে ৪৭ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে ম্যাচসেরার পুরষ্কারও পেয়েছেন হৃদয়। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে টাইগারদের জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিয়েছেন ম্যাচ জেতানো হৃদয়। 

হৃদয় বলেন, ‘আমার মনে হয়, আজকের ম্যাচটিতে সবাই অবদান রেখেছি। শুধু আমি, শরিফুল, শামীম, আমরা নই। আমরা তিনজন একসঙ্গে বিশ্বকাপ (যুব) খেলেছি, এজন্যই নয়। শুরু থেকে যদি দেখেন, তাসকিন ভাই…প্রতিটি বোলার, সাকিব ভাই থেকে শুরু করে সবাই খুব ভালো শুরু এনে দিয়েছে। সবার অবদান ছিল। ফিল্ডিংয়ে হোক বা সব দিক থেকে অবদান রেখেছে।’

ম্যাচসেরার পুরষ্কার পাওয়া টাইগার ব্যাটার আরও বলেন, ‘বিশেষভাবে যদি আমাদের কথা বলেন, আমরা সবসময় চেষ্টা করি দলে অবদান রাখতে এবং প্রতিটি খেলোয়াড় সেটিই কের। আমরা দেশের জন্য খেলছি। সবসময় এটাই মাথায় থাকে যে দেশের জন্য খেলব, দেশকে ভালো ফল এনে দেব।’

আরো পড়ুন: শরীফুলের চারে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়

শেষ ওভারে করিম জানাতের হ্যাটট্রিকের পরও বাংলাদেশের জয়ের বিশ্বাস ধরে রেখেছিলেন জানিয়ে হৃদয় বলেন, ‘আমি নরমাল ছিলাম। কারণ জানতাম, ২ রান লাগে মাত্র। একটা বলের ব্যাপার। বল ব্যাটে লাগলেই ১-২ রান হয়ে যাবে। সেই সময়টায় শান্ত থাকার চেষ্টা করেছি। যেহেতু নন স্ট্রাইকে ছিলাম, চেষ্টা করেছি আমার পার্টনারদের যতটুকু ইনফরমেশন দেওয়া যায় যে বোলার কী বল করতে পারে। এটুকুই।’

এম/


বাংলাদেশ আফগানিস্তান সিরিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250