সোমবার, ৩০শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দলীয় কর্মসূচির খবর দিল্লিতে বসে যেভাবে রাখছেন শেখ হাসিনা *** শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে: ইন্ডিয়ান এক্সপ্রেস *** গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার *** ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা *** সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা *** দেশে এক বছরে এইচআইভি সংক্রমণ বেড়েছে ২২ শতাংশ *** আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই সরকারের *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ *** পাবনায় থানা ঘেরাও করে আওয়ামী লীগের হামলা-ভাঙচুর, পুলিশের মোটরসাইকেলে আগুন *** ‘সরকার আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে’

বলিউডের প্রভু দেবা-রাভিনার সঙ্গে ঢাকার আরিফিন শুভ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৪৮ পূর্বাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আরিফিন শুভ। বলিউড নির্মাতা সৌমিক সেনের নতুন সিরিজ ‘জ্যাজ সিটি’-তে অভিনয় করছেন তিনি, বিষয়টি এতদিন শুধু গুঞ্জনই ছিল। এবার সেই গুঞ্জন সত্যি হলো। অর্থাৎ তিনি এবার পা রাখলেন বলিউডে।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ তাদের আসন্ন সিরিজের প্রথম ঝলক প্রকাশ করেছে। দুই মিনিট ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, শুভকে বলিউড তারকা প্রভু দেবা ও রাভিনা ট্যান্ডনের সঙ্গে।

সত্তরের দশকের আবহে সাজানো সিরিজটিতে শুভকে দেখা গেছে একেবারে নতুন আঙ্গিকে। কখনো ধূসর স্লিম কাট স্যুটে গম্ভীর ভঙ্গিতে, কখনো ঝকঝকে সাদা স্যুটে নাচের তালে, আবার কখনো সাধারণ সাদা পাঞ্জাবিতে- প্রতিটি লুকেই যেন এক নতুন শুভর আবির্ভাব।

প্রযোজনা সংস্থার তথ্যমতে, ‘জ্যাজ সিটি’-র কাহিনি নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের পটভূমিতে। শুভর বিপরীতে রয়েছেন টলিউড অভিনেত্রী সৌরসেনি মিত্র। রেট্রো সেটে শুটিং করা হয়েছে পুরো সিরিজটির, যাতে দর্শক সত্যিই ফিরে যান সেই সময়ের আবহে, সেটাই ছিল নির্মাতাদের লক্ষ্য।

এই প্রথমবার কোনো বলিউড প্রজেক্টে অভিনয় করছেন আরিফিন শুভ। দীর্ঘদিন ধরে ভক্তরা অপেক্ষায় ছিলেন তাকে আন্তর্জাতিক অঙ্গনে দেখতে।

অবশেষে সেই প্রত্যাশা পূরণ হলো। সনি লিভের সংক্ষিপ্ত ঝলক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভভক্তদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

আরিফিন শুভর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‌‘নীলচক্র’। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে ‘নূর’ ও ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমা।

জে.এস/

সিনেমা আরিফিন শুভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দলীয় কর্মসূচির খবর দিল্লিতে বসে যেভাবে রাখছেন শেখ হাসিনা

🕒 প্রকাশ: ০১:৪৫ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে: ইন্ডিয়ান এক্সপ্রেস

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

🕒 প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা

🕒 প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250