সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

দারিদ্র্য বেশি বরিশালে, কম খুলনায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৭ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দেশের ৬৪ জেলার মধ্যে দারিদ্র বেশি বরিশালে আর সবচেয়ে কম খুলনা বিভাগে। এতদিন উত্তরবঙ্গে দারিদ্র্য বেশি বলে যে ধারণা ছিল মানুষের, তা বিবিএসের প্রতিবেদন বদলে দেবে এবার। গত ১৪ই ডিসেম্বর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তাদের ওয়েবসাইটে জরিপের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে জানায় দক্ষিণবঙ্গের জেলা বরিশালে সবচেয়ে বেশি দারিদ্র্য।

বিবিএসের খানা আয় ও ব্যয় জরিপ-২০২২ বলছে, বরিশাল বিভাগে দারিদ্র্যের হার ২৬ দশমিক ৯। আর সবচেয়ে কম পার্শ্ববর্তী খুলনা বিভাগে। এই বিভাগে দারিদ্র্যের হার ১৪ দশমিক ৮। আর দেশের সার্বিক দারিদ্র্যের হার ১৮ দশমিক ৭। ছয় বছর আগে, অর্থাৎ ২০১৬ সালে দারিদ্র্যের হার ছিল ২৪ দশমিক ৩। দেশে অতি দারিদ্র্যের হার ৫ দশমিক ৬, যা ছয় বছর আগে ছিল ১২ দশমিক ৯।

এ ছাড়া দারিদ্র্যের হার ঢাকায় ১৭ দশমিক ৯, চট্টগ্রামে ১৫ দশমিক ৮, রাজশাহীতে ১৬ দশমিক ৭, সিলেটে ১৭ দশমিক ৪, রংপুরে ২৪ দশমিক ৮ এবং ময়মনসিংহে ২৪ দশমিক ২।

এসকে/ 

খুলনা বরিশাল দারিদ্র্য বিবিএস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250