মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী *** জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ আজ *** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব

দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ৫ হাজার টন ইলিশ চায় ভারত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৬ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে এবারও ৫ হাজার টন ইলিশ আমদানি করতে চায় ভারত। আর এই ইলিশ আমদানির বিষয়ে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনে চিঠি দিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা।

সোমবার পশ্চিমবঙ্গের একটি দৈনিকের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত বছরের মতো এবারও কলকাতার ব্যবসায়ীরা দুর্গাপূজা উপলক্ষে ৫ হাজার টন ইলিশ আমদানি করতে চান। তবে বাংলাদেশ সরকার গত বছরের চেয়ে বেশি পরিমাণ ইলিশ রপ্তানি করার পরিকল্পনা করছে।

কলকাতা ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ৫ হাজার টন ইলিশ আমদানি করতে চায়। ইতিমধ্যে সংগঠনটির পক্ষ থেকে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, গত বছর পূজা উপলক্ষে দুই হাজার ৯০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলেও মাত্র ১ হাজার ৩০০ টন ইলিশ পাঠানো হয়েছিল। এ বছর তারা বাংলাদেশ থেকে ৫ হাজার টন ইলিশ আমদানি করতে চায়।

চিঠিতে আরও বলা হয়, ঢাকার ইলিশ শুধু রপ্তানিযোগ্য সুস্বাদু মাছই নয়, কলকাতার মানুষ এটাকে ঢাকার পাঠানো বহু মূল্যবান  উপহার হিসেবে বিবেচনা করে। একই সঙ্গে উন্নত গুণাগুণ সমৃদ্ধ বড় সাইজের ইলিশ চেয়েছে কলকাতা।

বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে অন্যান্য বছরের মতো এবারও ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। ইতিমধ্যে প্রায় ১০০ প্রতিষ্ঠান ইলিশ রপ্তানির অনুমোদন চেয়ে আবেদন করেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি শাখা সূত্র বলছে, দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হবে। তবে কী পরিমাণ অনুমোদন দেবে সেটি চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে দুর্গাপূজার মৌসুমে প্রতি বছর কলকাতায় ইলিশ পাঠিয়ে আসছে ঢাকা।

আই.কে.জে/


ভারত ইলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250