সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

দেশের সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জাতিসংঘের বিশেষ দূতের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৮ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৩

#

জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ক্লেমেন্ট ভউল - ছবি: সংগৃহীত

বাংলাদেশে চলমান বিক্ষোভে ক্রমবর্ধমান সহিংসতা ও গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের স্বাধীনতাবিষয়ক (এফওএএ) বিশেষ দূত ক্লেমেন্ট ভউল।

সোমবার এক টুইট বার্তায় ক্লেমেন্ট ভউল এ আহ্বান জানান।  

তিনি বলেন, ‘আমি কর্তৃপক্ষকে তাদের দায়িত্বের কথা মনে করিয়ে দিচ্ছি যে, তারা শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার নিশ্চিত করবে এবং অতিরিক্ত শক্তি প্রয়োগ করা থেকে বিরত থাকবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য বিরোধী মতকে সম্মান করা গুরুত্বপূর্ণ।’

টুইটটিতে বাংলাদেশের পতাকার একটি ছবি যুক্ত করে এসব কথা বলেন জাতিসংঘের বিশেষ এই র্যাপোর্টিয়ার। টুইটের হ্যাশট্যাগে এসময় তিনি ‘বাংলাদেশ’ শব্দটিও ব্যবহার করেন।

আরো পড়ুন: সহিংসতা, হয়রানি ও ভীতি প্রদর্শন থেকে বিরত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

এর আগে গত বছর বাংলাদেশ নিয়ে বিবৃতি দিয়েছিলেন ক্লেমেন্ট ভউল। ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহে টুইটারে দেওয়া এক বার্তায় ক্লেমেন্ট বলেন, বাংলাদেশকে অবশ্যই শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করতে হবে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে।

এম/


বাংলাদেশ জাতিসংঘ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250