শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

ধূমপান ছাড়তে মুখে তালা লাগালেন যুবক!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত।

ধূমপানের নেশা থেকে অনেকে নিজেকে মুক্ত করতে পারেন না। কেউ ছেড়ে দিলেও আবার কোনো না কোনো অজুহাতে মুখে তুলে নেন সিগারেট। প্যাকেটের পর প্যাকেট ধোঁয়ায় উড়ে যায়। কিন্তু ধূমপানের নেশাকে পুরোপুরি দূর করতে পারেন না বেশিরভাগই। অনেকে আছেন, সিগারেট ছাড়তে গিয়ে আর এক নেশায় জড়িয়ে পড়েছেন।

কিন্তু কখনো শুনেছেন, ধূমপান ছাড়তে গিয়ে কেউ নিজের মাথা, মুখ খাঁচা দিয়ে আটকে দিয়েছেন? শুধু আটকে দেওয়াই নয়, সেই খাঁচায় আবার তালাও লাগিয়েছেন। এমনকি সেই তালার চাবি পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়েছেন যাতে ইচ্ছা করলেও যখন তখন ওই তালা খুলে ধূমপান করতে না পারেন। বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও তুরস্কের এক যুবক এ কাজটাই করেছেন।

তুর্কি সংবাদপত্র হুরিয়ত ডেইলির প্রতিবেদন অনুযায়ী, ওই যুবকের নাম ইব্রাহিম ইউসেল। ঘটনাটি অনেক পুরনো। তবে আবার ভাইরাল হয়েছে ইব্রহিমের সেই ছবি। ২০১৩ সালে এই ছবিটি প্রকাশ্যে এসেছিল। সেই সময় দাবি করা হচ্ছিল ওই ব্যক্তি রাশিয়ার। যদিও পরে জানা গেছে, ইব্রাহিম রুশ নাগরিক নন, একজন তুর্কি।

আরো পড়ুন: ১০৩ বছরেও ঘাম ঝরাচ্ছেন জিমে! বৃদ্ধার শরীরচর্চা হার মানাবে যুবতীদেরও

ওই প্রতিবেদন অনুযায়ী, ইব্রাহিম দিনে কয়েক প্যাকেট সিগারেট খেতেন। কিন্তু তার বাবার মৃত্যুর পর সিগারেট থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেন। ইব্রাহিমের বাবার মৃত্যু হয়েছিল ফুসফুসের ক্যান্সারে। তা দেখে সিগারেট ছাড়ার কথা ভাবেন ইব্রাহিম। কিন্তু ছাড়ব বললেই তো আর ছাড়া যায় না! ফলে সমস্যায় পড়তে হয় ইব্রাহিমকে।

তিনি এমন কিছু একটা করতে চাইছিলেন যাতে ধূমপান পুরোপুরি ছেড়ে দিতে পারেন। তখনই তার মাথায় আসে হেলমেটের কথা। আর সেই হেলমেট থেকেই অনুপ্রেরণা নিয়ে একটি খাঁচা বানিয়ে ফেলেন। সেটি মাথায় পরে নেন। সেই খাঁচায় আবার তালাও লাগিয়ে দেন। চাবি তুলে দেন পরিবারের হাতে। ইব্রাহিমের এই কৃচ্ছ্রসাধন দেখে হতবাক নেটিজেনরা।

সূত্র : ডেইলি মেইল, এবিপি

এমএইচডি/ আই.কে.জে/

বিচিত্র ধূমপান নেশা সিগারেট তুরস্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250