মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ *** টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

#

ফাইল ছবি

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল ইউরোপীয় ইউনিয়ন মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের পক্ষে। তবে মতপ্রকাশের স্বাধীনতার অর্থ এই নয় যে কোনো ব্যক্তি বা সংগঠন সহিংসতায় উসকানি দিতে পারবে। তাই ইইউ সহিংসতা ও বিদ্বেষ ছড়ানোর উসকানির বিপক্ষে।

সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘ডিকাব টক’–এ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাইকেল মিলার এ কথা বলেন। দেশের কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) এ সংলাপের আয়োজন করে।

ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেই তার ধারণা। তবে একই সময়ে একাধিক ইস্যু সামনে আসায় পরিস্থিতি জটিল হয়ে উঠছে।

দেশের চলমান রাজনৈতিক সহিংসতার বিষয়ে জানতে চাইলে শান্তিপূর্ণ মতপ্রকাশ ও সংঘাতের সঙ্গে সীমারেখা থাকার কথা তুলে ধরে মাইকেল মিলার বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত প্রকাশ করা যেতে পারে; কিন্তু সীমাটা কী? সীমাটা হচ্ছে, যদি কোনো কর্মকাণ্ড বেআইনি হয়, জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্ন করে; যেখানে ব্যক্তিবর্গ বা সংগঠনগুলো সংঘাত পরিহার করে না; বরং উল্টো উৎসাহিত করে—অবশ্যই এটাকে গ্রহণ করা সম্ভব নয়।

ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠার মূল্যবোধের উল্লেখ করে ইইউ রাষ্ট্রদূত বলেন, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি সম্মানের ভিত্তিতে প্রতিষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নসহ যেকোনো সংস্থাই সমাবেশের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে ‘হ্যাঁ’ বলবে; কিন্তু ‘না’ বলবে সংঘাতের উসকানি বা ঘৃণার বিরুদ্ধে।

সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে ইইউর কার্যক্রমের ক্ষেত্রে কোনো বাধা আসবে কি না, জানতে চাইলে মাইকেল মিলার বলেন, ‘এখন বাংলাদেশে বিভিন্ন চ্যালেঞ্জ আমরা দেখছি। তবে আমরা সরকারি কর্তৃপক্ষের সঙ্গে যখন কথা বলি, তখন একটা বার্তা পৌঁছে দিই, পরিস্থিতি সামাল দেওয়ার পদক্ষেপ সমানুপাতিক (প্রোপরশনেট) হতে হবে এবং আমার বিবেচনায় পরিস্থিতি সামালের পদক্ষেপ (সহিংসতা দমনের ক্ষেত্রে) সমানুপাতিক হয়েছে।’

ইইউ বাংলাদেশে স্থিতিশীলতা দেখতে চায় উল্লেখ করে ঢাকায় ২৭ দেশের ইউরোপীয় জোটের রাষ্ট্রদূত বলেন, এ জন্য অতীতে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর বিচার ও জবাবদিহি নিশ্চিত করা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা বজায় রাখা এবং সহিংসতার পথ পরিহার করা জরুরি। একই সঙ্গে রাজনৈতিক শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার ওপরও গুরুত্ব দিয়েছে ইইউ।

রাজনৈতিক সংস্কারের সময়ে এ ধরনের চ্যালেঞ্জ থাকার কথা তুলে ধরে মাইকেল মিলার বলেন, ‘রাজনৈতিক রূপান্তরের ক্ষেত্রে কী রকম সংগ্রাম করতে হয়, তা ইউরোপের বিভিন্ন দেশের রয়েছে। বাংলাদেশ যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক একই রকম ইউরোপীয় ইউনিয়নের অনেক সদস্যদেশ পার করেছে। আমি আমার বক্তব্যে যেটা বলার চেষ্টা করেছি—রাজনৈতিক বিবর্তন জটিল প্রক্রিয়া। সেটি রাতারাতি অর্জন করা যায় না। এ ক্ষেত্রে অনেক বছর সময় লাগে এবং আপনাকে সংস্কারের ক্ষেত্রে নির্দয় হতে হবে।’ এ কারণে সংস্কারের বিষয়ে সমর্থনের পরিষ্কার বার্তা দিতে নির্বাচনের পর থেকে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করার কথা বলেন তিনি।

মাইকেল মিলার আরও বলেন, ‘সংস্কারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে জাতীয় সংসদে আসা রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা বৃহত্তর ঐকমত্য প্রত্যাশা করি।’

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে ইইউ রাষ্ট্রদূত বলেন, নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে তার সব ধরনের আস্থা আছে। তৈরি পোশাক খাতের মজুরি নিয়েও উন্নতি হওয়ার আশা করছেন তিনি।

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া এবং চালু করার বিষয়ে বিপরীতমুখী বক্তব্য থাকার প্রসঙ্গ টেনে দলটির কার্যক্রম সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান জানতে চাইলে মাইকেল মিলার বলেন, ‘এ ক্ষেত্রে ইইউর কোনো অবস্থান নেই। আমি যা বলব, তা ব্যক্তিগত। অবশ্য আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া পদক্ষেপ এখনো চলমান।’

বাংলাদেশে স্থিতিশীলতার বিষয়ে ইইউর আগ্রহের উল্লেখ করে বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘আমরা স্থিতিশীল বাংলাদেশ চাই এবং যেটা সমৃদ্ধ। আমাদের এটা খুবই সাধারণ—এটা বলতে বোঝায় ন্যায়বিচার, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহি এবং এটাতে বোঝায়, আইনের শাসনের প্রতি সম্মান এবং আমি বলব যে এর মানে হচ্ছে, এখন সংঘাত ত্যাগ করা এবং জনশৃঙ্খলা ও জননিরাপত্তাকে সম্মান জানানো। আমি মনে করি, এই বিষয়গুলো পরিষ্কার।’

রাজনৈতিক রূপান্তরের ক্ষেত্রে সংস্কার উদ্যোগের কথা বলতে গিয়ে মাইকেল মিলার বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নাগরিক ও প্রতিষ্ঠানের মধ্যে আস্থার জায়গাটা ‘শূন্য করে ফেলা’ হয়েছিল। তিনি বলেন, গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয় এবং এর মানে শুধু পার্লামেন্ট নয়। এটা হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিষয়।

মাইকেল মিলার বলেন, ‘বিগত শাসনকালে বাংলাদেশের নাগরিক এবং প্রতিষ্ঠানগুলোর মধ‍্যে অবিশ্বাস ছিল। বর্তমানে সেই সংকট পূরণে আমরা পাশে থাকতে চাই।’

অনুষ্ঠানে ডিকাব সভাপতি এ কে এম মঈনউদ্দিন ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস বক্তব্য দেন।

মাইকেল মিলার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250