শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ *** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

নচিকেতার নতুন গান ‘সে একটা গাছ’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ৩রা জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

নতুন গান নিয়ে আসছেন দুই বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতা। গানের শিরোনাম ‘সে একটা গাছ’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার জুলফিকার রাসেলের কথায় গানটি করেছেন নচিকেতা।

সে একটা গাছ, চায় আদুরে হাতের আঁচ/ কারো কি তা মনে আছে/ বেশ কিছুদিন হলো, জল দেওয়া হয় না তো গাছে- এমন কথার গানটি ২ জুন প্রকাশ হয়েছে। গাছটিকে রূপক অর্থে ব্যবহার করে অনাদরে থাকা একজন মানুষের হাহাকার উঠে এসেছে এই গানটির মাধ্যমে। কণ্ঠ দেয়ার পাশাপাশি গানটির সুর করেছেন নচিকেতা নিজেই। সংগীতায়োজন করেছেন টুনাই দেবাশিস গাঙ্গুলী। 

গানটি প্রসঙ্গে কলকাতা থেকে নচিকেতার ভাষ্য, জুলফিকার রাসেলের সঙ্গে আমার প্রকাশিত গানের সংখ্যা অনেক হলো। তৈরি থাকা অপ্রকাশিত গানের সংখ্যা আরও বেশি। তারই একটা গান এটি। জুলফিকারের গানের কাব্যময়তা বা সাহিত্যমান প্রসঙ্গে নতুন করে বলবার কিছু নেই, তবে এই গানটির ভাবধারা আমাদের দুজনার যে কোনও গানের চেয়ে বেশ আলাদা। এখানে আমরা গাছের মতো অসহায় একজন মানুষের গল্প তুলে ধরার চেষ্টা করেছি।

আরো পড়ুন:ঈদে মুক্তি পাবে মাহফুজ- বুবলি অভিনীত 'প্রহেলিকা'

‘সে একটা গাছ’ প্রসঙ্গে জুলফিকার রাসেল বলেন, নচিদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই একটু আলাদা। কারণ, তিনি গায়ক, সুরকারের পাশাপাশি অসাধারণ একজন গীতিকবিও বটে। ফলে তিনি কথার মর্ম বোঝেন এবং সেটার মূল্যায়ন করেন। এই গানটির কথাগুলো আমার অসম্ভব প্রিয়। আশা করছি শ্রোতারা পছন্দ করবেন।

জুটি মিউজিকের ব্যানারে প্রকাশ পেয়েছে গানটি। জানা গেছে, এ ব্যানার থেকে নচিকেতা ও জুলফিকার রাসেলের আরও কিছু গান প্রকাশ হবে। ধারাবাহিকভাবে এগুলো প্রকাশ হবে।

এম/


নচিকেতা গান সে একটা গাছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250