বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

নতুন ধান ঘরে ওঠায় কমতে শুরু করেছে চালের দাম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ নিয়ে  কৃষকরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। নতুন ধান ঘরে ওঠায় কমতে শুরু করেছে চালের দাম। নতুন চাল কেজিতে ৩ থেকে ৪ টাকা কমে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আমন ধান পুরোপুরি তোলার পর দাম আরও কমবে বলে আশা তাঁদের।

কুষ্টিয়ায় পুরাতন চালের তুলনায় নতুন চাল বিক্রি হচ্ছে কেজিতে ৩ থেকে ৪ টাকা কমে। বিক্রেতারা দাবি করেছেন, আর কিছুদিনের মধ্যেই পুরোদমে কাটা হবে নতুন ধান। সেই চাল পুরোপুরি বাজারে আসলে সব ধরনের চালের দামই কমবে।

বিক্রেতারা বলেন, ধানের দাম যদি না বাড়ে তাহলে চালের দাম আর বাড়ার কোনো সম্ভাবনা নেই। সবচেয়ে ভালো মিনিকেট চালের দাম এখন ৬৪ টাকা। আর ভালো মানের চাল ৬২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাজললতা-২৮ ও বাসমতী চালের দামও কিছুটা কমেছে।

হিলি ও পাবনায়ও কমতে শুরু করেছে চালের দাম। চার-পাঁচ দিনের ব্যবধানে মোটা চালের দাম প্রতি কেজিতে কমেছে ২ থেকে ৩ টাকা। চিকন চালের দামও কমেছে কেজিতে ২ টাকা। 

বিক্রেতারা বলছেন, নতুন মৌসুম আসার কারণে চালের দাম কিছুটা কমের দিকে। মিনিকেট চাল ৬০ থেকে ৬২ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

নওগাঁয় বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি নতুন চালের দাম ৩ থেকে ৪ টাকা কমেছে। প্রতি কেজি স্বর্ণা বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫২ টাকায়। কাটারি পাওয়া যাচ্ছে ৬৫ থেকে ৬৮ টাকায়। আটাশের দাম ৬২ থেকে ৬৪ টাকা আর জিরা ৬২ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার নিয়ন্ত্রণে রাইস মিলের পাশাপাশি সরকারি পদক্ষেপ প্রয়োজন বলে জানান ব্যবসায়ীরা।

নওগাঁ জেলা ক্ষুদ্র চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উত্তম কুমার সরকার বলেন, যেহেতু নতুন ধান আসছে, সেজন্য দাম কিছুটা কম। তবে পুরোপুরি চাল বাজারে আসলে বোঝা যাবে বাজার ঊর্ধ্বমুখী না নিম্নমুখী।

গত এক মাস ধরে পুরাতন চালের বাজার স্থিতিশীল রয়েছে বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা।

ওআ/

চাল ধান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250