বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

নদী দিবস উপলক্ষে শিশু একাডেমিতে চিত্রাংকন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৩

#

বিশ্ব নদী দিবস উপলক্ষে শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ শিশু একাডেমিতে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিমান চিত্রশিল্পী, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ। 

নদী একটি জীবন্ত সত্ত্বা এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শিশু একাডেমি এবং নোঙর ট্রাস্ট বাংলাদেশের যৌথ আয়োজনে নদী কেন্দ্রিক এই চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন বলেন, বাংলাদেশের ছবি নিয়ে শিল্পী শাহাবুদ্দিন সারাবিশ্বে বাংলাদেশের পতাকা ছড়িয়ে দিয়েছেন। তাঁকে শিশু একাডেমিতে পাওয়া শিশুদের জন্য এবং একাডেমির জন্য পরম পাওয়া।

চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ঘুরে দেখেন। প্রধান অতিথির বক্তব্যে শাহাবুদ্দিন বলেন, 'পাকিস্তান আমলে বুড়িগঙ্গা নদীর ছবি এঁকে আমি প্রথম স্থান অধিকার করেছিলাম। আজ বাচ্চাদের নদী নিয়ে ছবি আঁকা দেখে ভীষণ আনন্দ হচ্ছে।'

তিনি আরও বলেন, 'আজ নদীর দিকে দেখলে লজ্জা লাগে। নদীমাতৃক বাংলাদেশের নদীতে হাঁটু পানি। নদীর পানি নোংরা করে ফেলেছি।'

বঙ্গবন্ধুর কথা বলতে গিয়ে শিল্পী শাহাবুদ্দিন আহমেদ বলেন, 'বঙ্গবন্ধুর সোনার বাংলা অনেকেই অবাস্তব মনে করে। কিন্তু আমার কাছে বাস্তব মনে হয়। এই শিশুরা যারা আজ নদীর ছবি আঁকছে তারাই বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোঙর ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান সুমন শামস।

আই. কে. জে/ 


চিত্রাংকন প্রতিযোগিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250