বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

নাশকতার মামলায় জামিন পেলেন এ্যানি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে চার বছর আগে রাজধানীর পল্টন থানার এক নাশকতার মামলায় আদালত জামিন দিয়েছেন। তবে এইমুহুর্তে কারামুক্ত হতে পারছেন না তিনি।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত তার জামিনের আদেশ দেন। অন্য মামলায় গ্রেফতার থাকায় তিনি কারামুক্ত হতে পারছেন না। 

বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী মহিউদ্দিন চৌধুরী।

তিনি বলেন, ২০১৯ সালের অক্টোবর মাসে পল্টন থানায় একটি নাশকতার মামলা হয়। ওই মামলার এজাহারে এ্যানি সাহেবের নাম ছিল না। চার্জশিটে নাম আসে। তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন। এরই মাঝে তিনি অন্য মামলায় গ্রেফতার হন। তাকে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। আমরা উচ্চ আদালতের দেয়া বেলবন্ড দাখিল করে তার স্থায়ী জামিনের আবেদন করি। আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে তিনি অন্য মামলায় গ্রেফতার থাকায় মুক্ত হতে পারছেন না।

এর আগে, প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় আলাদা দুই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী এবং যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

আরো পড়ুন: মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামানের আদালতে উচ্চ আদালতের দেয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের বিশ হাজার টাকা মুচলেকায় আগামী বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

এসকে/ 

মামলা বিএনপি জামিন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250