বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

নিজ ব্যবস্থাপনায় সব স্কুলে শহীদ মিনার নির্মাণের নির্দেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৩ পূর্বাহ্ন, ১২ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে নিজ ব্যবস্থাপনায় শহীদ মিনার নির্মাণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

বৃহস্পতিবার (১১ মে) সংস্থাটির সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের যেসব মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই, সেসব মাধ্যমিক বিদ্যালয়ে অবিলম্বে স্ব স্ব ব্যবস্থাপনায় শহীদ মিনার নির্মাণ করে তার (শহীদ মিনার) ছবিসহ তথ্যসংশ্লিষ্ট আঞ্চলিক উপ-পরিচালকের মাধ্যমে দপ্তরে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।  

আরো পড়ুন:ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

তথ্য অনুযায়ী, সারাদেশে অন্তত ১৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শহীদ মিনার নেই। আর ঢাকা জেলাতেই শুধু ৩৫০। অতীতে বিভিন্ন সময় উচ্চ আদালত থেকে এ বিষয়ে নির্দেশনা দিলেও বাস্তবায়ন হয়নি। গতকাল এ নিয়ে দৈনিক ইত্তেফাকের প্রথম পাতায় একটি সংবাদ প্রকাশিত হয়। 

এম/


 

স্কুল শহীদ মিনার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250