সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে শুনানি পেছাল *** আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির *** ঢাকার ৮ স্থানে আজ তারেক রহমানের জনসভা *** সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান *** প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক *** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

নিরাপত্তা নিয়ে চিন্তিত হিরো আলম, ডেকেছেন সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৩

#

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম - ছবি: সংগৃহীত

নিরাপত্তাহীনতার শঙ্কায় ভুগছেন বলে জানিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি বলেন, কিছু লোকজন আমাকে মারার জন্য খুঁজছে। নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত। এ বিষয়ে আজ বুধবার (১৯ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলন করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন হিরো আলম।

হিরো আলম বলেন, ‘আজ ভোর সাড়ে ৫টার দিকে ৪টি মোটরসাইকেল নিয়ে ৮ -১০ জন আমার মহানগর প্রজেক্টের অফিসে এসে নিরাপত্তা কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। নিরাপত্তা কর্মীকে তারা বলেছে, ‘হিরো আলমকে ডাক দে, সে কোথায় থেকে লাইভ করছে, ওকে ডাক দে, ওর খবর আছে।’

আরো পড়ুন: জয়ের শেয়ার করা ভিডিওতে বিএনপি শাসনামলে গণতন্ত্র ধ্বংসের বর্ণনা

তিনি বলেন, ‘আমি বর্তমানে আশকোনা এলাকায় হাসপাতালে ভর্তি আছি। আজ দুপুরে এখানে সাংবাদিকদের ডেকেছি। আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত। সেই বিষয় নিয়ে আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাই।’

এর আগে, সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে বনানী বিদ্যানিকেতন স্কুল ভোটকেন্দ্রের সামনে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম হামলার শিকার হন। 

 এম/


হিরো আলম সংবাদ সম্মেলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250