শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

নেদারল্যান্ডসকে ৩২৩ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৯ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৩

#

ছবি : সংগৃহীত

আজ হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে দুপুর আঢ়াইটায় শুরু হওয়া নিজেদের দ্বিতীয় ম্যাচে ১২ বছর পর বিশ্বকাপে ফেরত আসা নেদারল্যান্ডসকে জয়ের জন্য ৩২৩ রানের টার্গেট দিয়েছে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ড।

উইল ইয়ং এবং আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্র ও অধিনায়ক টম লাথামের ব্যাটে ভর করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২২ রান করে নিউজিল্যান্ড। নেদারল্যান্ডসের পক্ষে ভ্যান ডার মারউই, আরিয়ান দত্ত ও ও পল ভ্যান মিকেরেন ২ টি করে উইকেট নেন। আগের ম্যাচে পাকিস্তানের ত্রাস হিসেবে আসা বাস ডি লিডের কাছ থেকে আসে একটি উইকেট।

এর আগে পাকিস্তানের কাছে ৮১ রানে হারার ম্যাচের মতো এই ম্যাচেও বোলিং নেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। বোলিংয়ে শুরুটা ভালো হয় ডাচ বোলারদের। প্রথম তিন ওভারে কিউই ব্যাটারদের কোর রান দেয়নি তারা। নিউজিল্যান্ডের দুই ওপেনার ঠিক হাত খুলে খেলতে পারছিলেন। তবে আস্তে আস্তে ঠিকই থিতু হয়ে যান তারা। ৭৩ বলের উদ্বোধনী জুটিতে ৬৭ রান তোলেন ডেভন কনওয়ে আর উইল ইয়ং।

৪০ বলে ৩২ করা কনওয়েকে সাজঘরে ফিরিয়ে এই জুটি ভাঙেন ভ্যান ডার মারউই। তবে দ্বিতীয় উইকেট জুটি ভাঙতে ঘাম ঝরে ডাচদের। আগের ম্যাচে শতক হাকানো রাচিন রবীন্দ্র ও উইল ইয়ংয়ের ব্যাটে ভর করে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে কিউইরা। তাদের ৭৭ রানের জুটিকে আর বাড়তে দেননি ভ্যান ডার মারউই। ৭০ রানে খেলতে থাকা ইয়ংকে নিজের দ্বিতীয় শিকার বানান।

এরপর তৃতীয় উইকেটে ড্যারেল মিচেলকে সঙ্গে নিয়ে দারুণ খেলছিলেন আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১২৩ রানের অনবদ্য ইনিংস খেলা রাচিন রবীন্দ্র। এদিন তিনি ৫১ বলে তিন চার আর এক ছক্কায় ৫১ রান করে সাজঘরে ফেরেন।

এরপর মিচেল ও অধিনায়ক লাথামের ব্যাটে ভর করে এগোতে থাকে কিউইরা। দলীয় ২৩৮ রানে মিচেল ও ২৪৭ রানে ফিলিপসকে আউট করে কিউইদের ৩০০ এর নিচে বাঁধার স্বপ্ন দেখতে থাকে ডাচরা। তবে এরপর অধিনায়ক লাথামের ৪৬ বলে ৫৩ ও স্পিনার স্যান্টনারের ১৭ বলে ৩৬ রানের উপর ভর করে ৩২২ রানের বড় পুঁজি সংগ্রহ করে নিউজিল্যান্ড।

এসকে/ 


ক্রিকেট নিউজিল্যান্ড বিশ্বকাপ নেদারল্যান্ডস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250