বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন *** ঢাকায় আচমকা তুরস্কের প্রেসিডেন্ট পুত্রের সফর নিয়ে নানা প্রশ্ন *** ৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি *** ভারতীয় ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক হবে: সহকারী হাইকমিশনার *** সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার *** অযোগ্যরা প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না প্রশ্ন উঠেছে: বদিউল আলম মজুমদার *** সচিবালয়ে দ্বিতীয় দিনের মতো প্রধানমন্ত্রী, রাস্তায় মানলেন ট্রাফিক সিগনাল *** এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী *** তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর

ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৩

#

ঋণ প্রদান, আমানত সংরক্ষণে ব্যর্থতা এবং সুশাসনের ঘাটতিতে দীর্ঘদিন থেকে সমালোচিত বেসরকারি ন্যাশনাল ব্যাংক (এনবিএল)। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সুপারিশে ব্যাংকটির বর্তমান পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠনের আদেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২১শে ডিসেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক।

এর আগে ন্যাশনাল ব্যাংকের একজন পরিচালকের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংকটির ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের ওপর আগামী ১৬ই জানুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা জারি করেছেন চেম্বার আদালত। ওই দিন এ বিষয়ে আপিল বিভাগে শুনানি হবে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম গত মঙ্গলবার আদেশটি দেন।

আদালতে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পক্ষে শুনানি করেন আইনজীবী তানজীবুল আলম ও আহসানুল করিম। ব্যাংকের পরিচালক পারভীন হক সিকদারের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

গেল সোমবার পরিচালক পারভীন হক সিকদারের রিটের শুনানি নিয়ে ২১শে ডিসেম্বর বৃহস্পতিবার ভার্চ্যুয়াল মাধ্যমে ব্যাংকটির এজিএম স্থগিত করেন হাইকোর্ট। ব্যাংকটির গত ৩ই অক্টোবরের স্থগিত হওয়া ৪০তম এজিএম ২১শে ডিসেম্বর আয়োজনের কথা ছিল।

ওআ/

ন্যাশনাল ব্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

🕒 প্রকাশ: ০৭:৪২ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

ঢাকায় আচমকা তুরস্কের প্রেসিডেন্ট পুত্রের সফর নিয়ে নানা প্রশ্ন

🕒 প্রকাশ: ০৬:৫৯ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

ভারতীয় ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক হবে: সহকারী হাইকমিশনার

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250