রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

পদ্মা সেতু দেখতে যাবেন চীনা ভাইস মিনিস্টার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৬ পূর্বাহ্ন, ২৭শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

তিন দিনের সফরে শুক্রবার (২৬ মে) ঢাকায় এসেছেন চীনের ভাইস মিনিস্টার সান ওয়েইডং। 

জানা গেছে, এফওসির বাইরে চীনের ভাইস মিনিস্টার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি পদ্মা সেতু দেখতে যাবে চীনা প্রতিনিধিদল।

সান ওয়েইডেং আগামীকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। 
দুই দেশের সামগ্রিক বিষয় নিয়ে হতে যাওয়া এফওসিতে ঢাকার পক্ষে এফওসিতে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং সান ওয়েইডং এফওসিতে বেইজিংয়ের পক্ষে নেতৃত্ব দেবেন।

আজ সকালে অনুষ্ঠেয় এফওসিতে চীনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে তার। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

জানা যায়, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চলতি বছরের ১৮ এপ্রিল চীনের মধ্যস্থতায় মিয়ানমানের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত সেই আলোচনাকে এগিয়ে নিতে এবারের বৈঠকে আলোচনা হবে। ফলে এ বৈঠকে গুরুত্ব পাবে রোহিঙ্গা প্রসঙ্গ। এ ছাড়া বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা হবে। 

আরো পড়ুন: রংপুরের অর্থনীতিতে আশীর্বাদ হাঁড়িভাঙা আম

আরেকটি সূত্র জানায়, এ বছরের মধ্যে বাংলাদেশ থেকে উচ্চপর্যায়ের রাজনৈতিক সফরের বিষয়ে আগ্রহী চীন। এবারে হয়তো সেটির একটি আমন্ত্রণ জানানো হতে পারে।

এর আগে, ২০১৯ সালে প্রধানমন্ত্রী সর্বশেষ চীন সফর করেছিলেন।

এম/


 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250