বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

পাঁচ দিনে ১২৭ ঘণ্টা নেচে বিশ্বরেকর্ড ভারতীয় কিশোরীর

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

টানা পাঁচ দিনে ১২৭ ঘণ্টা নেচে বিশ্ব রেকর্ড গড়েছে ভারতের এক কিশোরী। ১৬ বছর বয়সী ওই কিশোরীর নাম শ্রুস্তি সুধির জগতপ। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের বিচারক স্বপ্নীল দাঙারিকর জানিয়েছেন, শ্রুস্তি তার কলেজ অডিটোরিয়ামে টানা পাঁচ দিনের ম্যারাথনে মোট ১২৭ ঘণ্টা নেচেছে। অডিটোরিয়াম ভর্তি দর্শক তার নাচ দেখেছে।

স্বপ্নীল বলেন, ‘এটি করতে গিয়ে তার ক্লান্ত হয়ে পড়া খুব স্বাভাবিক ছিল। কিন্তু তার বাবা মা তার সঙ্গে দারুণভাবে সহযোগিতা করেছে। তারা তাদের মেয়ের মুখ পানি দিয়ে বারবার ধুয়ে দিয়েছে এবং তাকে সতেজ রাখতে নানাভাবে চেষ্টা করেছে। সবমিলিয়ে দারুণ মনোমুগ্ধকর পারফরম্যান্স ছিল।’

গিনেস রেকর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রুস্তি গত ২৯ মে তার নাচ শুরু করে। শেষ হয় জুনের ৩ তারিখে। শ্রুস্তি জানিয়েছে, সে বিশ্ব রেকর্ড গড়ার জন্য কত্থক নাচকে বেছে নিয়েছিল। সে বলেছে, ‘আমি ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরতেই এই নাচকে বেছে নিয়েছিলাম।’

আরো পড়ুন: একসঙ্গে ২ হাজার বিয়ে!

বিশ্ব রেকর্ড গড়ার আগে শ্রুস্তিকে টানা ১৫ মাসের দীর্ঘ অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তার দাদার কাছ থেকে শেখা যোগ নিদ্রা তার মস্তিষ্কের ডেল্টাওয়েভ সক্রিয় করতে সহায়তা করেছে। পাশাপাশি তার ঘুমের গভীরতা বাড়িয়েছে এবং শরীর পুনর্গঠনে সাহায্য করেছে। এ ছাড়া সে প্রতিদিন ৪ ঘণ্টা মেডিটেশন, ৬ ঘণ্টা নাচ এবং ৩ ঘণ্টা অন্যান্য অনুশীলন করেছে।

এর আগে, টানা নাচের রেকর্ডটি দখলে ছিল এক নেপালি তরুণীর। বন্দনা নেপাল নামে ওই তরুণী ২০১৮ সালে টানা ১২৬ ঘণ্টা নেচেছিলেন।

এম এইচ ডি/আইকেজে 

কত্থক নাচ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বিশ্ব রেকর্ড ভারতীয় কিশোরী নেপালি তরুণী মস্তিষ্ক ডেল্টাওয়েভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250