মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

পাঁচ সিটির মতো জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি সম্পন্ন হওয়া পাঁচ সিটি নির্বাচনের মতো আগামী জাতীয় নির্বাচনও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৫ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের যৌথ সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পাঁচ সিটির মতো জাতীয় নির্বাচনও অবাধ ও সুষ্ঠু হবে। কিন্তু সংঘাতের উসকানি দিচ্ছে বিএনপি। দলটি গুজব আর ষড়যন্ত্রে ব্যস্ত। তারা নির্বাচনি অঙ্গন ক্রমশ সংঘাতময় করার অপচেষ্টা চালাচ্ছে।  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণের কাছে নালিশ না করে বিদেশিদের কাছে নালিশে মগ্ন বিএনপি। তারা ভোটারদের কাছে না গিয়ে বিদেশিদের কাছে যাচ্ছে। বিএনপি বিদেশিদের নিষেধাজ্ঞার দিকে তাকিয়ে আছে।

আরো পড়ুন: পদ্মা সেতুতে পরীক্ষামূলক ইলেকট্রনিক টোল আদায় শুরু

ক্ষমতার বাইরে থাকলেও আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না বলে জানান কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ বিরোধী দলে থাকলেও সংবিধানের আলোকে নির্বাচনে যাবে।

এম/  


ওবায়দুল কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250