সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে শুনানি পেছাল *** আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির *** ঢাকার ৮ স্থানে আজ তারেক রহমানের জনসভা *** সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান *** প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক *** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

পাকিস্তান-ইউক্রেনীয় সংবাদ সম্মেলন থেকে বহিষ্কার রাশিয়ান সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৭ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

পাকিস্তান-ইউক্রেনীয় সংবাদ সম্মেলন থেকে রাশিয়ান সাংবাদিক রুশলান বেকনিয়াজভকে বহিষ্কার করার ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়া। এ ঘটনার যথাযথ কারণ দর্শানোর জন্য পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ২০ ও ২১ জুলাই পাকিস্তানে দ্বিপাক্ষিক সফরে ছিলেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা।

পাকিস্তান ও ইউক্রেনের যৌথ সংবাদ সম্মেলনে কোন কোন সাংবাদিক অংশ নিতে পারবেন তার তালিকা করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস উইং। সে তালিকায় রাশিয়ার রুশলান বেকনিয়াজভের নামও ছিল।

আরো পড়ুন: চীনা সহযোগী কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রে বিল উত্থাপন

তবে প্রেস রুমে যখন সাংবাদিকেরা মিলিত হন তখন দেখা যায় রুশলান সেখানে উপস্থিত নেই৷ এ বিষয়ে পাকিস্তানের মুখপাত্র মমতাজ জোহরা বালুচকে জিজ্ঞাসা করা হলে তিনি তার অজ্ঞতা প্রকাশ করেন।

এম এইচ ডি/ আইকেজে 

পাকিস্তান রাশিয়া সংবাদ সম্মেলন ইউক্রেন সাংবাদিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250