শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকসে তারেক রহমান বা তার প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না *** আওয়ামী লীগে যে কারণে ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে আলোচনা *** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে

পুলিশের উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১১ পূর্বাহ্ন, ১৪ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

পুলিশে বড় ধরনের রদবদল করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরার সই করা প্রজ্ঞাপনে এ সংক্রান্ত এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ পুলিশ বাহিনীতে বড় রদবদল হয়েছে। ১৩ জেলায় পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।

এছাড়া সাতজন ডিআইজি পদেও রদবদল হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। 

প্রজ্ঞাপনে নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নরসিংদী জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. গোলাম সবুরকে নীলফামারী জেলায়, শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে নওগাঁ জেলায়, বিশেষ শাখা ঢাকার পুলিশ সুপার মোনালিসা বেগমকে শেরপুর জেলায়, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে চাঁদপুর জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের  উপ-পুলিশ কমিশনার আল বেলী আফিফাকে গোপালগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।   

আরো পড়ুন: এনআইডির দায়িত্ব স্বরাষ্ট্রেই যাচ্ছে, আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

এছাড়া এন্টি টেরোরিজম ইউনিট, ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানকে মন্সীগঞ্জ জেলায়, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিবকে কুষ্টিয়া জেলায়, বাংলাদেশ পুলিশ অধিদপ্তর, ঢাকার পুলিশ সুপার মো. ছাইদুল হাসানকে চাঁপাইনবাবগঞ্জ জেলায়, পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানকে খুলনা জেলায়, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন-১ ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমানকে পিরোজপুর জেলায়, এন্টি টেরোরিজম ইউনিট, ঢাকার (পুলিশ অধিদপ্তরের রিপোর্টকৃত) পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানকে ভোলা জেলায় এবং মাদারীপুর অঞ্চল হাইওয়ে পুলিশ সুপার (গাজীপুর মহানগর পুলিশ, গাজীপুরে বদলির আদেশপ্রাপ্ত) মো. মাহাবুবুল আলমকে শরীয়তপুর জেলায় বদলি করা হয়েছে।

এম এইচ ডি/আইকেজে 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপন জারি বাংলাদেশ পুলিশ বাহিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250