বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

পেঁয়াজ বয়কটের ডাক দিয়ে যশোরে মাইকিং

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৩ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

যশোর নাগরিক সংঘের উদ্যোগে মজুদ করে মূল্য বৃদ্ধির প্রতিবাদে ‘বয়কট পেঁয়াজ’ শীর্ষক কর্মসূচি পালন করা হয়েছে। দাম না কমানো পর্যন্ত পেঁয়াজ বর্জনের আহবান জানিয়ে মঙ্গলবার (১২ই ডিসেম্বর) দুপুরে শহরে মাইকিং করে সংগঠনটি।

একই আহবান জানিয়ে বিকেলে যশোর প্রেসক্লাবের সামনে একটি মানবন্ধন করা হয়। এসময় পেঁয়াজ বর্জনের শপথ নেওয়া হয়। 

মানবন্ধনে বক্তারা বলেন, ব্যবসায়ীদের একটি অসৎ সিন্ডিকেট মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে পেঁয়াজের দাম বাড়িয়ে প্রচুর মুনাফা লুটছে। আমাদের দেশের জমিতে কৃষক ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলে পেঁয়াজসহ অসংখ্য কৃষিপণ্য উৎপাদন করছেন। কিন্তু তারা নায্য দাম পাচ্ছে না। অথচ তাদেরই উৎপাদিত পণ্য মজুদ করে অধিক মুনাফা লুটছে ফটকাবাজ কারবারিরা।

আরো পড়ুন: চুরি আতঙ্কে রাত জেগে পেঁয়াজ পাহারা দিচ্ছেন কৃষকরা

বক্তারা আরও বলেন, এসব মজুদদারদের কাছে আমাদের মতো সরকারও জিম্মি। তাদের কারণে আমাদের দেশের মাটিতে আমাদের কৃষক ভাইদের শ্রমে ঘামে উৎপাদিত পেঁয়াজ আমরা উচ্চ মূল্যের কারণে কিনে খেতে পারছি না। কৃষকেরাও নায্য দাম পান না। কিন্তু মজুদদারা ঠিকই মুনাফা করছে। তাই সবার উচিত পেঁয়াজ বর্জন করে মজুদদারদের উচিত শিক্ষা দেওয়া।

পণ্যটি পঁচনশীল। বয়কট করলে পঁচে নষ্ট হবে। ফলে আর মজুদ করার সাহস করবে না অসাধু চক্রটি।

মানববন্ধনে বক্তব্য দেন যশোর নাগরিক সংঘের ‘বয়কট পেঁয়াজ’ কর্মসূচির প্রধান সমন্বয়ক আলী আযম টিটো, সাবেক ছাত্র নেতা আহাদ আলী মুন্না প্রমুখ।

এসি/ আই.কে.জে/


পেঁয়াজ বয়কট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250