মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

প্রচণ্ড গরমে বেড়েছে হাত পাখা বিক্রি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ৭ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

সারাদেশের মত রাজবাড়ী জেলায় তীব্র লোডশেডিং ও তাপদাহে  জনজীবন বিপর্যস্থ ও দুর্বিসহ হয়ে উঠেছে। গরমে বেড়েছে তাই তালের পাতা দিয়ে তৈরী হাত পাখার চাহিদা।

রাজবাড়ী বড় বাজার পালপট্টি মোড়ে কয়েকটি পাখার দোকানে উপচেপরা ভীড় দেখা গেছে। গরমে শান্তির পরশ পেতে সবাই হুমরি খেয়ে পরেছে পাখার দোকানে। এসব দোকানে তাল পাতার প্রতিটি হাত পাখা মান ও আকার ভেদে বিক্রি হচ্ছে ৫০ থেকে ১০০ টাকা দরে।

হাত পাখা কিনতে আসা বাহার শেখ বলেন, বাজারে কাচা শাক-সবজি কিনতে এসেছিলাম। প্রচন্ড গরমে ঘেমে অস্থির লাগছে। পাখার দোকানে দেখছি অনেক ভীড়। যে পরিমান গরম আর লোডশেডিং তাতে পরিবারের সবাই কে নিয়ে খুব কষ্টে আছি। দুইটা তালের পাতার হাত পাখা কিনলাম ১০০ টাকা দিয়ে।

গৃহবধূ শেফালী বেগম বলেন, রাতে যখন লোডশেডিং হয় ঘন্টার পর ঘন্টা বাচ্চারা গরমে ঘেমে ভিজে যায় ঘুমাতে পারেনা। বাজারে এসে দুইটা হাত পাখা কিনলাম।  প্রতি পিস ৫০ টাকা করে নিয়েছে।

মুদি দোকানী সমসের শেখ বলেন, আমি বাজারেই মুদি দোকান করি। বিদ্যুত চলে গেলে যে গরম লাগে তাতে আর দোকানে বসে থাকতে ইচ্ছে করেনা। কি আর করবো ব্যবসা বাণিজ্য তো করতেই হবে। একটা হাত পাখা কিনলাম ৫০ টাকা দিয়ে। অন্তত নিজের হাতে একটু বাতাস নিতে পারবো। গরমে ছোট বড় সকলের খুব কষ্ট হচ্ছে।

তালের পাখা বিক্রেতা বিজয় দত্ত জানান, গত কয়েক সপ্তাহের প্রচন্ড গরম আর তীব্র লোডশেডিং হওয়ায় তালের পাতার হাত পাখার চাহিদা বেড়েছে। গ্রামের কারিগরের কাছ থেকে পাইকারী দামে পাখা কিনে এনে আমরা খুচরা বিক্রি করি।

আরো পড়ুন: পুকুর খননে বের হচ্ছে দুই রঙের পানি, জনমনে কৌতূহল

পাখা বিক্রেতা সুশান্ত পাল বলেন, গ্রীষ্মকালে বিশেষ করে বৈশাখ, জ্যৈষ্ঠ, আশ্বিন, কার্তিক ও চৈত্রসহ কয়েকটি মাসে প্রচণ্ড তাপপ্রবাহ এবং ভ্যাপসা গরম পড়ে। এসময় তালপাতা দিয়ে তৈরি হাত পাখার চাহিদা বহু গুণ বেড়ে যায়।

এম এইচ ডি/

গরম হাত পাখা লোডশেডিং তাপদাহ গ্রীষ্মকাল তালপাতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250